মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

পার্শ্বচরিত্রে শীর্ষ নায়ক জিয়াউল ফারুক অপূর্ব

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ২৭১ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: সমাজে কিছু মানুষ আছেন, যারা সত্যিকারের নায়ক হয়েও থাকেন আলোচনার বাইরে কিংবা পার্শ্বচরিত্রে। বর্তমান সময়ের নাটকের শীর্ষ নায়ক জিয়াউল ফারুক অপূর্বর পরিস্থিতিটাও ঠিক তেমনই।

সম্প্রতি তিনি শুটিং শেষ করেছেন সিএমভির ঈদ বিশেষ নাটক প্রিয়জনের। খন্দকার মেহেদী হাসানের রচনায় যৌথভাবে এটির চিত্রনাট্য তৈরি করেছেন মহিদুল মহিম ও সোহাইল রহমান। আর নাটকটি নির্মাণ করেছেন এ সময়ের অন্যতম জনপ্রিয় নির্মাতা মহিদুল মহিম।

নির্মাতা জানান, এবারের নাটকের গল্পটি বেশ আলাদা। যেখানে অপূর্ব এমন একটি চরিত্রে অভিনয় করেছেন, যা সমাজের প্রতিটি সেক্টরেই বিদ্যমান। অর্থাৎ প্রিয়জনের জন্য জীবন উৎসর্গ করেও পড়ে থাকেন অবহেলায়। এতে অপূর্বর বিপরীতে আছেন সাবিলা নূর।

এই গল্পে অপূর্বর নাম শুভ। পরিবারে বাবা, বড় ভাই ও ভাবি আছেন। শুভর চাকরি নেই, তাই পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে কটু কথা শুনতে হয় প্রায়শই। গল্পের নায়িকা সাবিলা নূরের সঙ্গে অপূর্বর পরিচয় হয় ট্রেনে। মেডিকেলে পড়ছে। পরিচয়ের পর দুজনার প্রেম হয়। যদিও সেই সম্পর্ক টেনে নিতে অসংখ্য বাধার মুখে পড়তে হয় তাদের।

এ নাটকের গল্পের শুরুটা এভাবে হলেও শেষটা অনেক জটিল। কারণ নায়ক অপূর্ব নানা কারণেই পড়ে থাকেন পার্শ্বচরিত্রে। এবারের ঈদের বিশেষ চমক হিসেবে রোজার মধ্যেই ‘প্রিয়জন’ উন্মুক্ত হবে সিএমভির ইউটিউব চ্যানেলে। 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102