শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
অপরাধীর কোনো দল নেই—- মীর হেলাল উদ্দীন এমপি পঞ্চগড়ে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার সেনাবাহিনীর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠিত কৃষকদের মাঝে ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ অনুষ্ঠিত মিজান সভাপতি ও কাশেমকে সম্পাদক নির্বাচিত করে শ্রীমঙ্গল রেফারিজ এসোসিয়েশনের কমিটি গঠিত রবি’র উদ্যোগে হামজা চৌধুরীর সঙ্গে ভক্তদের আড্ডা অনুষ্ঠিত ঠাকুরগাঁও উপজেলার চৌধুরীহাট ব্যবসায়ী সমিতির কমিটি গঠিত পার্বত্যবাসী নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে- দীপেন দেওয়ান এমপি তেতুলিয়ায় উন্মুক্ত জবাবদিহি মুলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সড়ক পুনর্বাসন কাজের শুভ উদ্বোধন

ঢাকায় খেলতে আসছেন ভারতীয় যেসব তারকা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ২৬৫ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: মঙ্গলবার শুরু হয়েছে দেশের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ। এই টুর্নামেন্টে অংশ নিতে ভারত থেকে আসছেন ৭ জন তারকা ক্রিকেটার। 

শ্রীলংকার বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে ভারতীয় টপঅর্ডারে ব্যাটিং করেছেন হনুমা বিহারী। হায়দরাবাদের এই তারকা ক্রিকেটার ঢাকা লিগের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনীতে খেলবেন। আবাহনীতে বিহারীর সঙ্গী হিসেবে থাকছেন আফগানিস্তানের মিডল অর্ডার ব্যাটসম্যান নজিবুল্লাহ জাদরান। 

হনুমা বিহারী ছাড়াও ঢাকা লিগে খেলবেন অভিমন্যু ঈশ্বরণ, পারভেজ রসুল, বাবা অপরাজিত, অশোক মেনারিয়া, চেরাগ জানি ও গুরিন্দর সিং।  এরা প্রত্যেকেই আইপিএল ১৫তম অসরের নিলামে অবিক্রীত ছিলেন। 

বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ খেলবেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে। পারভেজ রসুল খেলবেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে। 

ঢাকা লিগের এবারের আসরে নতুন দল রূপগঞ্জ টাইগার্সে খেলবেন ভারতীয় ক্রিকেটার বাবা অপরাজিত ও চেরাগ জানি।  অশোক মেনারিয়া খেলবেন খেলাঘরের হয়ে। গুরিন্দর সিং খেলবেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে। 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102