মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার সেনাবাহিনীর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠিত কৃষকদের মাঝে ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ অনুষ্ঠিত মিজান সভাপতি ও কাশেমকে সম্পাদক নির্বাচিত করে শ্রীমঙ্গল রেফারিজ এসোসিয়েশনের কমিটি গঠিত রবি’র উদ্যোগে হামজা চৌধুরীর সঙ্গে ভক্তদের আড্ডা অনুষ্ঠিত ঠাকুরগাঁও উপজেলার চৌধুরীহাট ব্যবসায়ী সমিতির কমিটি গঠিত পার্বত্যবাসী নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে- দীপেন দেওয়ান এমপি তেতুলিয়ায় উন্মুক্ত জবাবদিহি মুলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সড়ক পুনর্বাসন কাজের শুভ উদ্বোধন ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত

ফোনে দীর্ঘসময় মোদি-জেলেনস্কির যে কথা হলো

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৩০৮ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে আবার ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার তাদের কথা হলো ৩৫ মিনিট ধরে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে এতো দীর্ঘ সময় ধরে জেলেনস্কির সঙ্গে কি কথা হলো নরেন্দ্র মোদির?

ভারতের সরকারি সূত্রের বরাতে সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, দীর্ঘ ফোনালাপে ইউক্রেন থেকে ভারতীয় শিক্ষার্থীদের দেশে ফেরানোর জন্য জেলেনস্কির সাহায্য চাইলেন মোদি।  বিশেষ করে সুমি শহর থেকে শিক্ষার্থীদের নিরাপদে বের করে ভারতে নিয়ে আসার জন্য ইউক্রেনের সহযোগিতা চেয়েছেন মোদি।  

কেননা রাশিয়া যে চার শহরে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে, তার মধ্যে সুমিও আছে। আর সেই সুযোগে সুমিতে আটকেপড়া ৭০০ ভারতীয় নাগরিককে উদ্ধারে ইউক্রেনকে এগিয়ে আসার আহ্বান জানান মোদি।

এ আহ্বানের পাশাপাশি জেলেনস্কিকে ধন্যবাদও জানিয়েছেন মোদি। ভারতীয় শিক্ষার্থীদের দেশে ফেরানোর ক্ষেত্রে জেলেনস্কির সহায়তার প্রশংসা করেন মোদি।  এজন্য ইউক্রেনের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান তিনি। 

জেলেনস্কিকে ভারতের প্রধানমন্ত্রী বলেন, আপনাকে ধন্যবাদ এবং অন্য সব শহরের মতো সুমির ক্ষেত্রেও আপনার থেকে একই ধরনের সাহায্য প্রত্যাশা করছি। 

এছাড়াও ইউক্রেনের বর্তমান যুদ্ধ পরিস্থিতি এবং শান্তি বিস্তারে জেলেনক্সির সঙ্গে বিস্তারিত আলোচনা করেন নরেন্দ্র মোদি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102