মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয় মানব পাচার করে কোটিপতি রাখাল আজিজ বাংলাবান্ধা দিয়ে ফিরছে নিহত বাংলাদেশির মৃতদেহ কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক সাজ্জাদের চিকিৎসার জন্য সাহায্য কামনা

দেশের মানুষ এখন আমাদের নিয়ে হাসাহাসি করে: রুবেল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২২
  • ১৯২ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: গত ২৯ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফল ঘোষণার পরও এ নিয়ে ঝামেলা চলছেই।

ঝামেলা মেটাতে আদালতের দারস্থ হয়েছেন শিল্পীরা। সাধারণ সম্পাদকের চেয়ার নিয়ে রীতিমতো মল্লযুদ্ধে নেমেছেন জায়েদ খান ও নিপুণ।

এ নিয়ে দুই তারকাকে ঘিরে কাদা ছোড়াছুড়ি, কুৎসা রটানো এবং নানা ধরনের অভিযোগে উত্তপ্ত এফডিসিপাড়া।

এসব দেখে রীতিমতো অতিষ্ঠ একসময়ের অ্যাকশন হিরো মাসুম পারভেজ রুবেল। এ নায়ক জানালেন শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে এফডিসিতে যে নোংরামি চলছে, তাতে দেশের মানুষ অভিনয়শিল্পীদের নিয়ে হাসাহাসি করছে।

এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নায়ক রুবেল জানান, একটানা ১২ বছর শিল্পী সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ছিলেন তিনি। সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।  কিন্তু তখন এমন নোংরামি দেখেননি।

রুবেল বলেন, ‘অনেকবার নির্বাচন করে আমার ভালো অভিজ্ঞতা হয়েছে। সেসব নির্বাচনে যা দেখেছি, সেই তুলনায় এবারের নির্বাচনের মতো এমন নোংরামি কোনো দিনও দেখিনি। যখন ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক ছিলাম, তখন আমি নির্বাচন না করলে ওই পোস্টে কেউ নির্বাচন করতেন না। সমিতির সাবেক সভাপতি হিসেবে আহমেদ শরীফ ভাইয়ের সঙ্গে সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেছি। মান্নাসহ অনেকের সঙ্গে সমিতিতে কাজ করেছি। এবারও সবই ঠিক ছিল কিন্তু কোথায় যেন নোংরামি চরম আকার ধারণ করেছে। সারা দেশের মানুষ এখন আমাদের নিয়ে হাসাহাসি করে। আমি হাসাহাসির পাত্র হতে চাই না।’

এমন অস্বস্তির পরিবেশে থাকতে চান না জানিয়ে এ অভিনেতা অভিমানের সুরে বললেন,  ‘চেষ্টা করব, আর কখনও এফডিসিতে পা না রাখতে।’

তিন দশকের বেশি সময় ধরে অভিনয় জগতে নিজে জড়িয়ে রাখা এ শিল্পী বলেন, ‘আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির উন্নয়ন আমি চাই। সে লক্ষ্যে সংগঠন এগিয়ে যাক।  যে কোনো অবস্থান থেকে আমি শিল্পীদের স্বার্থে কাজ করে যাব। এটিই আমার জন্য সত্য। কিন্তু এখন চূড়ান্তভাবে কাদা ছোড়াছুড়ি হচ্ছে। এসব আরও বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে। এসব অবস্থায় আমি চেষ্টা করব এফডিসিতে আর পা না দিতে।’

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102