মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পরাজয়ের আশঙ্কায় আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে—-মাইকেল রুবিন যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি তাদের হাতে বাংলাদেশ কি নিরাপদ— মির্জা ফখরুল তেঁতুলিয়ায় ট্রাক্টর চাপায় শিশুর মৃত্যু শেখ নূরে আলম হামিদীর ইশতেহার ঘোষণা যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাব পুনর্গঠনে কমিটি গঠিত বেনাপোল আইসিপিতে বিপুল পরিমাণ ট্যাপেন্ডালসহ ভারতীয় নাগরিক আটক ই-লার্নিং পদ্ধতি শক্তিশালী হাতিয়ার: সুপ্রদীপ চাকমা ভারত পানি বন্টনের কোন সুরাহা করেনি— মির্জা ফখরুল কৃষকদের উন্নয়নে কৃষি কার্ডসহ পণ‍্যের ন্যায্যমুল্য নিশ্চিত করা হবে – হুমায়ুন কবির। বিএনপি সরকার গঠন করলে বিমান বন্দর চালু সহ ঠাকুরগাঁও বাসীর সকল দাবি পূরণ করা হবে- তারেক রহমান

উপদেষ্টা ফরিদা আখতার

দ্রব্যমূল্য কমাতে সিন্ডিকেট ভাঙতে হবে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১৫৩ এই পর্যন্ত দেখেছেন

পণ্যের দাম কমাতে সিন্ডিকেট ভাঙতে হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

রোববার (১১ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে প্রথম কাজে যোগ দিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে নিত্য পণ্যের দাম বেড়ে যায়। পণ্যের দাম কমাতে এই সিন্ডিকেট ভাঙতে হবে।

তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে সবধরণের খাদ্য পণ্য ভেজাল মুক্ত করতে হবে। একইসঙ্গে বাজারে পণ্যের সরবরাহ বাড়ালে দাম কমে আসবে। এছাড়া, দেশের মানুষ ইলিশ পাবে না, আর বিদেশে রপ্তানি হবে এটা হতে পারে না।

তিনি আরও বলেন, প্রথম কাজ হচ্ছে মানসম্মত খাদ্য সরবরাহ নিশ্চিত করা। আমিষ নিশ্চিত করা। খাদ্য ও সরবরারের জোগান এমনভাবে নিশ্চিত করতে হবে যাতে কখনও সংকট তৈরি না হয়।

কৃষিকে যতোটা বড় করে দেখা হয়, মৎস্য ও প্রাণিসম্পদকে ততোটা বড় করে দেখা হয় না। এখন থেকে যেন দেখা হয়, সে চেষ্টা থাকবে।

মৎস্য ও প্রাণিসম্পদের বিষয়ে তিনি বলেন, এই খাত থেকে যে খাবার ও পুষ্টি জনগণ পাবে, তা যেন নিরাপদ হয়, সে চেষ্টা থাকবে।

এ খাতে নারী ও দরিদ্রদের কর্মসংস্থানকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি।

তিনি বলেন, মাত্র কাজে যোগ দিয়েছি। আমি খোঁজ খবর নেব, তারপর কোন বিষয়গুলো অগ্রাধিকার দিতে হবে সেগুলো ঠিক করে কাজ এগিয়ে নেবো। সহিংসতায় যেসব মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তর ভাঙচুর করা হয়েছে, সেগুলোর সংস্কার কাজও শুরু করা হবে।

এর আগে, তিনি সকালে সচিবালয়ে আসেন। নিজ দপ্তরে পৌঁছালো মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102