শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বড়াইগ্রামে বিষ প্রয়োগে পুকুরের মাছ নিধন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ৩২৯ এই পর্যন্ত দেখেছেন

সুজন কুমার (নাটোর): নাটোরের বড়াইগ্রামে সলিম মুন্সি (৫৫) নামের এক ব্যাক্তির পুকুরে বিষ প্রয়োগ করে পুকুরের অন্তত সাত লাখ টাকার মাছ নিধন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের বাগডোব বিল গরিলায় এ ঘটনা ঘটে। তিনি উপজেরার শলিষাহাট গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে। এ ঘটনায় শুক্রবার বড়াইগ্রাম থানায় অজ্ঞাতনামা আসামী করে লিখিত অভিযোগ দায়ের করেছেন সলিম মুন্সি ।

অভিযোগ সুত্রে জানা যায়,বিল গরিলায় ১৩ বছরের জন্য লিজ নিয়ে ৪ বিঘা জমিতে পুকুর করে গত পাঁচ বছর যাবৎ কার্প জাতীয় মাছের চাষ করে আসছিলেন সলিম মুন্সি। এ বছরও পুকুরে একই জাতীয় মাছ চাষ করেছেন। বর্তমানে মাছ প্রায় বিক্রির উপযোগি হয়ে উঠেছে। এরমধ্যেই অজ্ঞাত দূর্বৃত্তরা বিষ প্রয়োগ করে পুকুরের সব মাছ মেরে ফেলেছে। সকালে স্থাণীয়দের মাধ্যমে খবর পেয়ে পুকুরে গিয়ে তিনি পুকুরে ভাসমান মরা মাছ দেখতে পান।

সলিম মুন্সি বলেন,আমার কারো সাথে দ্বন্দ বা শত্রুতা নেই। কে বা কারা আমার এই ক্ষতি করল আমি তা বুঝতে পারছি না। আমি গরীব মানুষ অনেক কষ্ট করে এই মাছ গুলো চাষ করেছি। এই ক্ষতির ফলে আমি নিঃস্ব হয়ে গেলাম।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102