শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

মহানন্দা নদী থেকে ৩২ কেজি ওজনের বাঘাইড় মাছ ধৃত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ২৬১ এই পর্যন্ত দেখেছেন

তেতুলিয়া সংবাদদাতাঃ দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ার ভারত বাংলাদেশ সীমান্তে মহানন্দা নদী থেকে একদল যুবকের জালে ৩২ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে।

মঙ্গলবার (০৫ জুলাই ) দুপুরে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ এলাকার সীমান্ত মহানন্দা নদী থেকে এ মাছটি ধরা পড়ে।

জানা গেছে, উপজেলার দক্ষিণ কাশিমগঞ্জ গ্রামের ১১ জন যুবক মহানন্দা নদীতে বড় জাল দিয়ে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে তারা একটি বড় মাছের উপস্থিতির টের পান। মাছের অবস্থান বুঝে ওই যুবকেরা জালে ফেলেন। একসময় তাদের জালে ধরা পড়ে একটি বাঘাইড় মাছ  । গ্রামবাসিদের অনেকের ধারণা সীমান্তবর্তী উপজেলার মহানন্দা নদীটি ভারত থেকে প্রবাহিত হওয়ায় বিরাট এই বাঘাইড় মাছটি ভারতে থেকে আসতে পারে। 

এদিকে,মাছটি বাড়িতে নিয়ে আসলে উৎসুক জনতা মাছটিক্ একপলক দেখার জন্য ভিড় জমাতে থাকে। অনেকে ওই মাছের ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড দেন। মাছটি বিক্রির জন্য স্থানীয় বাজারে তোলা হলে প্রতিকেজি ১৫০০ টাকা দরে বিক্রি করা হয় বলে জানা যায়।

এ বিষয়ে কাসিমগঞ্জ গ্রামের সোহাগ,রাসেল,রাজ্জাক জানান, প্রতিবছরই নদীতে বাঘাইড় মাছ ধরা পড়ে। তবে এবারই প্রথম বড় মাছ পায়ে লাগলে আমরা টের পাই। পরবর্তীতে সকলেই মিলে বড় মাছটি ধরা হয়। এ ধরনের মাছ ধরার আনন্দটাই আলাদা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102