মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

সকলকে অন্তত তিনটি করে গাছ লাগানোর আহবান পরিবেশমন্ত্রীর

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৫ জুন, ২০২২
  • ১৯৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, দেশকে সবুজ বাংলাদেশে পরিণত করতে সকলে অন্তত ৩ টি করে গাছ লাগাতে হবে।

দেশের বন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদেরকে অবশ্যই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বেশী বেশী করে গাছ লাগাতে হবে।

৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে রাজধানীর শেরেবাংলা নগরে প্রধানমন্ত্রীর পক্ষে বৃক্ষমেলা ও পরিবেশ মেলা ২০২২ এর উদ্বোধনের পর মেলা পরিদর্শন শেষে পরিবেশমন্ত্রী এ মন্তব্য করেন।

এ সময় মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব ড. ফারহিনা আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ, এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী উপস্থিত ছিলেন।

বনমন্ত্রী বলেন, দেশি-বিদেশি নানাবিধ গাছের চারার সমারোহে এবারের মেলাটি অত্যন্ত সমৃদ্ধ ও দৃষ্টিনন্দন হয়েছে। বৃক্ষমেলার পরিবেশ সুন্দর থাকায় জনগণ পছন্দমতো গাছের চারা কিনতে পারবে এবং বৃক্ষরোপণে উদ্বুদ্ধ হবে। তিনি আরো বলেন, পরিবেশমেলার বিভিন্ন ধরনের স্টল থেকে পরিবেশ দূষণের কারণ এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ে দর্শনার্থীরা বাস্তব জ্ঞান লাভ করতে পারবে।

উল্লেখ্য, বৃক্ষমেলায় ১১০ টি স্টল আছে যা ৪ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে। অপরদিকে,  ৫৯ টি স্টল সমৃদ্ধ পরিবেশ মেলা ১১ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে।

এরপূর্বে মন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২২ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে জাতীয় পরিবেশ পদক, বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার, বঙ্গবন্ধু এ্যাওয়ার্ড ফর ওয়াইলডলাইফ কনজারভেশন এর প্রত্যেকটিতে ১ম পুরস্কার অর্জনকারীকে এবং সামাজিক বনায়নে উপকারভোগীদের মধ্যে লভ্যাংশ বিতরণ করেন।

অনুষ্ঠানে মন্ত্রী তার বক্তব্যে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে সরকারের কর্মকাণ্ড, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102