মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয় মানব পাচার করে কোটিপতি রাখাল আজিজ বাংলাবান্ধা দিয়ে ফিরছে নিহত বাংলাদেশির মৃতদেহ কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক সাজ্জাদের চিকিৎসার জন্য সাহায্য কামনা

বঙ্গবন্ধুকে নিয়ে মাহমুদুলের গান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ২৩১ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গান নির্মাণ করেছেন তরুণ নির্মাতা সাংবাদিক মো. মাহমুদুল হাসান। ‘শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিব’ শিরোনামের গানটির কথা ও সুর করেছেন নূর ইসলাম মোল্লা। এতে কণ্ঠ দিয়েছেন রাজীব রহমত।

গানটি ভিডিও ধারণ ও সম্পাদনা করেছেন নাজমুল হাসান সিয়াম। গানটি মাহমুদুল হাসানের অফিসিয়াল ভেরিফায়েড আর্টিস্ট চ্যানেলে অবমুক্ত করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ ও দুর্লভ ছবি দিয়ে নির্মিত হয়েছে গানটি। এতে জাতির পিতার সংগ্রামী জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরা হয়েছে।

নির্মাতা মাহমুদুল হাসান বলেন, দেশাত্মবোধের দায়বদ্ধতা ও বঙ্গবন্ধুর প্রতি প্রেম থেকেই গানটি তৈরি করা। এ গানের মাধ্যমে জাতির প্রতি শ্রদ্ধা জানানোর চেষ্টা করেছি। আমার বিশ্বাস, গানটি শ্রোতাদের ভালো লাগবে। লেখাপড়ার পাশাপাশি সাংবাদিকতা, গান-শর্টফিল্ম নির্মাণ করেন মাহমুদুল।

সম্প্রতি ইউনিসেফ বাংলাদেশের জন্য একটি ফিল্ম (চ্যাম্পিয়ন) নির্মাণ করেছেন, যেটি ইউনিসেফের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ পেয়েছে। তিনি বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট থেকে প্রামাণ্যচিত্র নির্মাণের কোর্স শেষে সরকারি অনুদানে বাংলাদেশের বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসুর ওপর প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102