শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার এর সাক্ষাৎ অনুষ্ঠিত পর্যটনের বিকাশে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন ২ বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তিতে গ্রাহকরা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক

নেত্রকোনার জেলা প্রশাসক সস্ত্রীক করোনায় আক্রান্ত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৩০৬ এই পর্যন্ত দেখেছেন

নেত্রকোনা প্রতিনিধি:সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি হয়েছেন নেত্রকোনা জেলা প্রশাসক।

রোববার করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনার সিভিল সার্জন মো. সেলিম মিয়া।

তিনি জানান, শনিবার করোনা শনাক্ত হয়েছেন নেত্রকোনা জেলা প্রশাসক কাজী আবদুর রহমান ও তার স্ত্রী কাজী সুমান্না আক্তার। বর্তমানে তারা দুজন ময়মনসিংহ মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, শনিবার জেলায় ১১ জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়। এতে দুজন করোনা শনাক্ত হন। নতুন শনাক্ত হওয়া দুজনের মধ্যে রয়েছেন জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান এবং তার স্ত্রী কাজী সুমান্না আক্তার।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কাজী মো.  আবদুর রহমান বলেন, শরীরে জ্বর রয়েছে। কিন্তু দুজনেই সুস্থ আছি। দ্রুত সেরে উঠতে সবার দোয়া কামনা করেছেন তিনি।

এ পর্যন্ত নেত্রকোনা জেলায় ৮৭৭ জন শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৮৫৪ জন। জেলায় মৃত্যু হয়েছে ১৬ জন।

ইউকেবিডি/স/নেত্রকোনা

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102