শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

অসুস্থ বৃষ্টি, ছাড়লেন শুটিং

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ২৪৮ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: এক সময়ের ব্যস্ত মডেল ও অভিনেত্রী বৃষ্টি ইসলামকে এখন কাজে অনিয়মিত। মাঝে একটা লম্বা বিরতি নিয়েছিলেন, ফিরেও খুব বেশি কাজ করতে পারেননি। করোনা প্রকোপ এবং শারীরিক অসুস্থতা সব মিলিয়ে ঘরবন্দি আর হাসপাতালে দৌড়াদৌড়ির মধ্যেই সময় কাটছে তার।আজ থেকে কাজল আরেফিন অমির নতুন নাটক দিয়ে কাজে ফেরার কথা ছিলো বৃষ্টির। কিন্তু হঠাৎ করে গতকাল অসুস্থ হয়ে পড়ায় শেষ মুহূর্তে এসে নাটকের শুটিং ক্যান্সেল করতে হয়। বৃষ্টি জানান, তার শরীরে সিস্ট ধরা পড়েছে অর্থাৎ টিউমার। যদিও এটার অপারেশন অনেক আগেই করানোর কথা ছিলো কিন্তু করোনার কারণে সেটি আর সম্ভব হয়নি। যার কারণে কয়েক দিন পরপরই সমস্যায় পড়তে হয় তাকে।

বৃষ্টি ইসলাম বলেন, গতকাল থেকে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছি। যার কারণে সবকিছু ঠিক থাকলেও হঠাৎ করে নাটকের কাজটা ক্যান্সেল করতে হলো। কারণ, এত বেশি জ্বর যে বিছানা থেকে উঠতেই পারছিলাম না। এরপর দ্রুত হাসপাতালে যাই। চেকাপ এবং ব্লাড টেস্ট করে আসি। আজকে সন্ধ্যায় রিপোর্ট হাতে পাবো। তারপর বুঝতে পারবো শারীরিক অবস্থা সম্পর্কে।তিনি আরও বলেন, আর টিউমারের যে সমস্যাটা সেটা অনেকদিন থেকেই। অপারেশন হওয়ার কথা, ৩ মাসের একটা ফলোআপ ছিলো আমার। করোনার কারণে সেটি করা হয়নি। এখন সেটা সামনের মাসে করতে হবে। এটার জন্য প্রতি রাতেই জ্বর আসে আমার। এত বেশি উচ্চমাত্রার এন্টিবায়োটিক দিয়েছে যার কারণে শরীরও খুব দুর্বল থাকে।ভাগ্যকে দোষারোপ করে বৃষ্টি বলেন, এতদিন কাজ করিনি। ভাবলাম ভালো একটা কাজ দিয়ে শুরু করবো। কিন্তু সেটাও আর হলো না। আমার কপালটাই খুব খারাপ। আমার সঙ্গে সবসময়ই এমন হয়। আগে কাজটাকে সিরিয়াসলি নিতাম না। এখন যখন সিরিয়াস হয়েছি তখনই একটার পর একটা সমস্যা। কয়েকদিন পরপর অসুস্থ হয়ে যাই এছাড়া করোনা আবার লকডাউন। কাজ করা হয়ে উঠছেই না আমার। অনেক ভালো ভালো কাজ মিস করেছি আমি।বিরতি থেকে ফিরে গেল রোজার ঈদের বিশেষ ধারাবাহিক নাটক ‘পরকাল’ এর শুটিং করেছিলেন। এরপর বেশ কিছু ফ্যাশন শুট ও এন্ডরসমেন্টের কাজ করেছিলেন তিনি। এরপর তার পরিবার করোনায় আক্রান্ত হলে কাজ বন্ধ রাখেন তিনি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102