বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

ইতিহাসের পাতায় পিভি সিন্ধু

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ১৯৫ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: টোকিও অলিম্পিকে দুটি পদক জিতে ইতিহাসের পাতায় নাম লিখেছেন পিভি সিন্ধু নামে ভারতীয় ব্যাডমিন্টন। ২৬ বছর বয়সী এই তারকা সেমিফাইনালে হেরে সোনা হাতছাড়া করলেও ব্রোঞ্জ পদকের ম্যাচে হিং বিংজিয়াওকে ২১-১৩, ২১-১৫ ব্যবধানে হারিয়ে এ রেকর্ড গড়েন।প্রথম ভারতীয় নারী হিসেবে অলিম্পিক রৌপ্য জয়ের পর গেমসের ২ আসরে পোডিয়ামে ওঠা প্রথম নারী অ্যাথলেট এই শাটলার। রিও অলিম্পিকে অভিষেকে ব্যাডমিন্টনের একক ইভেন্টে রুপা জিতেছিলেন তিনি। ৫ বছর আগে স্পেনের ক্যারোলিনা মারিনের কাছে সোনার ম্যাচ হেরে যান সিন্ধু।দ্বিতীয় ভারতীয় হিসেবে অলিম্পিকের দুটি আসরে পদক জিতলেন সিন্ধু। তার আগে এই কীর্তি ছিল শুধু কুস্তিগীর সুশীল কুমার। ২০০৮ সালে ব্রোঞ্জ, তার ৪ বছর পর রুপা জেতেন তিনি।অলিম্পিক ব্যাডমিন্টনের একক ইভেন্টে চতুর্থ নারী অ্যাথলেট হিসেবে পরপর দুইবার পদক জিতলেন সিন্ধু।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102