

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের কৃতি সন্তান শরফরাজ আহমেদ সরফু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হওয়ায় বৃহস্পতিবার বিকেলে শ্রীমঙ্গলে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শ্রীমঙ্গলের সর্বস্তরের জনগণের আয়োজনে অনুষ্ঠিত এ আনন্দ মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। প্রিয় এই কৃতী সন্তানের এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রাপ্তিতে শ্রীমঙ্গলবাসী উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
শ্রীমঙ্গলের মানুষের প্রত্যাশা, দেশের ক্রিকেটের উন্নয়ন ও অগ্রযাত্রায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং তাঁর এই অর্জন নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
প্রতিক্রিয়া জানতে চাইলে শরফরাজ আহমেদ সরফু বলেন, প্রথমেই কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী এবং বিসিবিকে, আমাকে এই দ্বায়িত্ব অর্পণ করায়। আমার এই অর্জন শ্রীমঙ্গলবাসীর। যথাযত দ্বায়িত্ব পালনে সবার দোয়া ও আশির্বাদ কামনা করছি।