বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি

তেতুলিয়া

সাংবাদিকদের অংশগ্রহনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৫৪ এই পর্যন্ত দেখেছেন
তেতুলিয়ায় সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর প্রীতি ফুটবল ম্যাচ। তেতুলিয়ায় সাংবাদিক কল্যাণ সমিতির আয়োজনে  শুক্রবার  (১৫ মে  ) বিকেলে তেতুলিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মুন্সিগঞ্জ সাংবাদিক সোসাইটির যৌথ উদ্যোগে এ খেলা অনুষ্ঠিত হয়।
তেতুলিয়া  উপজেলার সকল  সাংবাদিক দুই দলে বিভক্ত হয়ে মাঠে নামেন।সাদা  জার্সিতে খেলেন মুন্সী গঞ্জ সাংবাদিক সোসাইটি দল আর লাল জার্সিতে তেতুলিয়া  সাংবাদিক কল্যাণ সমিতি । উত্তেজনাপূর্ণ এ খেলায় ২–২ গোলের ব্যবধানে  শেষ পর্যন্ত ড্র করেছে।
প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেতুলিয়া ইউএন ও আফরোজ শাহিন খুসরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ লাইছুর রহমান, তেতুলিয়া উপজেলা  বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহিন, তেতুলিয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাইদ মিয়া প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন   আরটিভি মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি ও মুন্সীগঞ্জ সাংবাদিক সোসাইটি এর  প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক সবুজ নিশান পত্রিকার সম্পাদক আবু সাঈদ সোহান,  মুন্সীগঞ্জ সাংবাদিক সোসাইটির
সভাপতি মোঃ হাজি সেলিম ও জেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে  উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহিন খসরু বলেন, ‘নিয়মিত খেলাধুলা শরীর ও মন দুটোই ভালো রাখে। সাংবাদিকদের এমন প্রীতি ম্যাচ সমাজে খেলাধুলার প্রতি নতুন আগ্রহ সৃষ্টি করবে।’
আরটিভির জেলা প্রতিনিধি  মুন্সীগঞ্জ  প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ সোহান বলেন, ‘আমরা প্রতিদিন অন্যের খবর লিখি, কিন্তু আজ নিজেদের মিলনমেলা হয়েছে। কাজের ফাঁকে এমন আয়োজন সম্পর্ক ও বন্ধুত্ব আরও দৃঢ় করে।’
খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102