বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত

প্রিন্সেস ডায়ানার ৩ গাউন ১৬ লাখ ডলারে বিক্রি

যুক্তরাজ্য অফিস
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৩ এই পর্যন্ত দেখেছেন

প্রিন্সেস ডায়ানার তিনটি গাউন নিলামে প্রায় ১৬ লাখ ডলারে বিক্রি হয়েছে। ৬ থেকে ৮ সেপ্টেম্বর বেভারলি হিলস এবং অনলাইনে আয়োজিত এক নিলামে গাউন তিনটি বিক্রি করা হয়েছে। খবর ডেইলি মেইল, পিপলস ডটকমের।

১৯৯৭ সালে প্যারিসের টানেলে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যুর আগে ৩৬ বছর বয়সি সাবেক প্রিন্সেস অব ওয়েলস এ গাউনগুলো পরেছিলেন। ডায়ানার গাউনগুলোর পাশাপাশি জুলিয়ান’স অকশন ও টার্নার ক্লাসিক মুভিজ প্রেজেন্টস ‘লেজেন্ডস: হলিউড এবং রয়্যালটি’ শীর্ষক নিলামে আরও ১,৪০০টি পণ্যও ছিল।

প্রিন্সেস ডায়ানার বিক্রি হওয়া তিনটি গাউনের মধ্যে রয়েছে একটি লাল সিল্কের ব্রুস ওল্ডফিল্ড গাউন এবং ক্যাথরিন ওয়াকারের ডিজাইন করা দুটি: একটি কালো সিল্ক মখমল ও সাদা সিল্ক ক্রেপ স্ট্র্যাপলেস গাউন এবং অন্যটি অফ-দ্য-শোল্ডার কালো ফেইল বডিস ও ড্রপড জেড সিল্ক স্কার্ট।

১৯৯১ সালের নভেম্বরে চার্লি শিন অভিনীত ‘হট শট’ ছবির প্রিমিয়ারে প্রিন্সেস ডায়ানার পরা ছোট হাতার রুচড ব্রুস ওল্ডফিল্ড গাউনটি ৫,৭১,৫০০ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। প্রাথমিকভাবে নিলামে এর দাম ধরা হয়েছিল ২,০০,০০০ মার্কিন ডলার।

জেড ক্যাথরিন ওয়াকারের ডিজাইনের কালো গাউনের ন্যূনতম মূল্য ধরা হয়েছিল ১,০০,০০০ মার্কিন ডলার। কিন্তু ১৯৯১ সালে কানাডার টরেন্টোতে রয়্যাল ইয়র্ক হোটেলে একটি গালা ডিনারে পরা প্রিন্সেস ডায়ানার এ গাউনটি বিক্রি হয়েছে ৫,৭১,৫০০ মার্কিন ডলারে।

নিলামকারী প্রতিষ্ঠান আরও জানিয়েছে, একটি অনুষ্ঠানে ডায়ানার পরিধান করা ক্যাথরিন ওয়াকারের ডিজাইনের কালো সাদা গাউনটি আনুমানের চেয়ে আটগুণ বেশি দামে বিক্রি হয়েছে। এর আনুমানিক মূল্য ধরা হয়েছিল ৬০,০০০ মার্কিন ডলার। আর এটি বিক্রি হয়েছে ৫,০৮,০০০ মার্কিন ডলার।

জুলিয়েন’স অকশনের প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক মার্টিন নোলান ডেইলি মেইলকে বলেছেন, প্রিন্সেস ডায়ানার এই গাউনগুলোর রেকর্ড-ব্রেকিং সেল আমাদের সব প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে।

নিউজ/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102