বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ অন দ্য ব্রিংক‘ বইয়ের মোড়ক উম্মোচিত পঞ্চগড়ে ৫ শতাধিক আওয়ামীলীগ কর্মী সমর্থকের বিএনপিতে যোগদান বিএনপি সমালোচনায় নয় কাজে বিশ্বাসী – মির্জা ফখরুল সিলেটে লঙ্ঘিত হচ্ছে নির্বাচনী আচরণবিধি শার্শায় বোমা বিস্ফোরণে গুরুতর আহত তিন শ্রমিক চ্যানেল ওয়ান টিভিতে যোগদান করেছেন সাংবাদিক মোঃ শাহজাহান পবিত্র শবে বরাতের তাৎপর্য— মুফতী মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী (রহ.) ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে— মির্জা ফখরুল রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহসিন আলী প্রধানের দাফন সম্পন্ন বৃষ্টল বাংলাদেশি ক্রিকেট ক্লাবের এওয়ার্ড সিরিমনি ও কালচারাল ইভেন্ট অনুষ্ঠিত

লন্ডনে

বাংলাদেশ অন দ্য ব্রিংক‘ বইয়ের মোড়ক উম্মোচিত

লন্ডন সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪ এই পর্যন্ত দেখেছেন

পূর্ব লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটির সেমিনার হলে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক অনুষ্ঠানের মাধ্যমে মোড়ক উন্মোচন করা হয় আলোচিত গ্রন্থ ‘বাংলাদেশ অন দ্য ব্রিংক’-এর। ব্রিজবাংলা২৪-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ অন দ্য ব্রিংক’ বইটিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তী রাজনৈতিক পরিবর্তন ও ক্ষমতার রদবদল নিয়ে স্বাধীন, অনুসন্ধানমূলক ও সমালোচনামূলক বিশ্লেষণ তুলে ধরা হয়েছে।এতে নির্বাচিত সরকারের পতন এবং নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ছাত্র–উপদেষ্টা কাঠামোর উত্থানসহ সমসাময়িক রাজনৈতিক ঘটনাবলি আলোচিত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

বইটির লেখকরা হলেন-ক্রিস্টোফার ব্ল্যাকবার্ন (পরিচালক, সুইস-বাংলাদেশ স্ট্র্যাটেজিক ফোরাম),রবার্ট বব ল্যান্সিয়া (মার্কিন নৌবাহিনীর চ্যাপেলিন ও ওয়াশিংটন রাজ্যের প্রতিনিধি) ও প্রিয়জিৎ দেবসরকার (লেখক, ভূ-রাজনৈতিক বিশ্লেষক, লন্ডন)।

লেখকদের মতে, বাংলাদেশ বর্তমানে একটি ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মুখোমুখি, যেখানে মৌলবাদ, উগ্র অসহিষ্ণুতা এবং গণতান্ত্রিক কাঠামো ভাঙনের হুমকি বাড়ছে-যা দেশের ধর্মনিরপেক্ষ মূল্যবোধের পরিপন্থী।

মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন ইউরোপীয় পার্লামেন্টের সাবেক সদস্য এবং দক্ষিণ এশিয়া উন্নয়ন ফোরামের পরিচালক পাওলো কাসাকা। তিনি বলেন,“এই বইটি ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসেবে থাকবে, কারণ বাংলাদেশ এখন অত্যন্ত সংকটময় এক মোড় অতিক্রম করছে।”

মানবাধিকার কর্মী ও ব্যারিস্টার তানিয়া আমির বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা, জামায়াত সংশ্লিষ্ট উগ্রবাদ, এবং ধর্মীয় অসহিষ্ণুতার বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স–কানাডার অধ্যাপক ড. হাবিউল মিল্লাত বলেন,“বাংলাদেশকে আরেকটি আফগানিস্তানে পরিণত করার যেসব প্রচেষ্টা চলছে, তা বাঙালি পরিচয়, সংবিধান ও রাষ্ট্রচিন্তার ওপর সরাসরি আঘাত।”

অনুষ্ঠানে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, উগ্রবাদী গোষ্ঠীর উত্থান এবং সাম্প্রতিক মব–সহিংসতা নিয়ে একটি বিশেষ ডকুমেন্টারি প্রদর্শন করা হয়, যা উপস্থিত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102