পঞ্চগড় জেলার বাংলাবান্ধার সাবেক ইউপি চেয়ারম্যান ও তেতুলিয়া বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মহসিন আলী প্রধানের (৭০) দাফন রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে ।
বীর মুক্তিযোদ্ধা মহসিন আলী প্রধান (৭০) মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। ইন্নাল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন। তিনি ফকির পাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। পরে ইউপির চেয়ার ম্যান নির্বাচিত হয়। মৃত্যুকালে তার স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন মডেল থানা পুলিশের একটি চৌকস দল। এসময় উপস্থিত ছিলেন- তেঁতুলিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেদুল ইসলাম উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মাহবুবুর রহমান,মোঃ আইয়ুব আলী তেতুলিয়া বিএনপি সভাপতি মোঃ শাহাদত হোসেন রঞ্জু প্রমুখ।
মঙ্গলবার দুপুর ৩ঘটিকার সময় বাংলাবান্ধা, ধাইজান গ্রামের স্কুল মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাঁশ দাফন করা হয়েছে।
তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে তার আত্মীয়-স্বজন, শুভাকাক্সক্ষী সহ বিভিন্ন বিভিন্ন মহলে নেমে আসে শোকের ছায়া। মোঃ মহসিন আলী প্রধানের মৃত্যুতে রাজনীতিমহল শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।