মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে— মির্জা ফখরুল

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৯ এই পর্যন্ত দেখেছেন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি মহল ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে জনগণের মধ্যে ভুল ধারণা ছড়ানো হচ্ছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত নির্বাচনী গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
গণসংযোগকালে  মির্জা ফখরুল বলেন, বিগত সময়গুলোতে দেশে গণতন্ত্র ও ভোটাধিকার সংকুচিত ছিল। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অংশ নিতে গিয়ে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে মামলা, নির্যাতন ও কারাবরণের শিকার হতে হয়েছে। তবে এবার দেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা করছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, আমাদের শেকড়ের দিকে ফিরে তাকাতে হবে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই আমরা একটি স্বাধীন দেশ ও ভূখণ্ড পেয়েছি। কিন্তু একটি গোষ্ঠী সচেতনভাবে সেই ইতিহাসকে অস্বীকার করতে চায়। এ ধরনের অপচেষ্টা দেশের জন্য বিপজ্জনক।
ভোটাধিকার প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, ভোট হচ্ছে একটি পবিত্র আমানত। এই আমানতের খেয়ানত না করে সঠিকভাবে ভোট প্রদানের মাধ্যমে ভোটের মর্যাদা রক্ষা করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। তিনি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সময় তিনি বলেন, আসন্ন নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে ঠাকুরগাঁও এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চান তিনি। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
গণসংযোগকালে বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সমর্থক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102