বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ অন দ্য ব্রিংক‘ বইয়ের মোড়ক উম্মোচিত পঞ্চগড়ে ৫ শতাধিক আওয়ামীলীগ কর্মী সমর্থকের বিএনপিতে যোগদান বিএনপি সমালোচনায় নয় কাজে বিশ্বাসী – মির্জা ফখরুল সিলেটে লঙ্ঘিত হচ্ছে নির্বাচনী আচরণবিধি শার্শায় বোমা বিস্ফোরণে গুরুতর আহত তিন শ্রমিক চ্যানেল ওয়ান টিভিতে যোগদান করেছেন সাংবাদিক মোঃ শাহজাহান পবিত্র শবে বরাতের তাৎপর্য— মুফতী মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী (রহ.) ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে— মির্জা ফখরুল রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহসিন আলী প্রধানের দাফন সম্পন্ন বৃষ্টল বাংলাদেশি ক্রিকেট ক্লাবের এওয়ার্ড সিরিমনি ও কালচারাল ইভেন্ট অনুষ্ঠিত

আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ

শার্শায় বোমা বিস্ফোরণে গুরুতর আহত তিন শ্রমিক

শাহারুল ইসলাম ফারদিন
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫ এই পর্যন্ত দেখেছেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যশোরের শার্শা উপজেলায় মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভোটের মাত্র এক সপ্তাহ আগে এ ঘটনা ঘটায় সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠেছে এটি কি নিছক দুর্ঘটনা, নাকি নির্বাচনী সহিংসতা বা ভোটকেন্দ্র ঘিরে নাশকতার পূর্বপ্রস্তুতি?

বুধবার (৪ ফেব্রুয়ারি ) সকালে শার্শা উপজেলার পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রামে এ বিস্ফোরণ ঘটে। এতে তিনজন শ্রমিক গুরুতর আহত হন। আহতরা হলেন নূরজাক সরদারের ছেলে আব্দুল কাদের (৪২), আব্দুল বারিকের ছেলে জাকির হোসেন (৪৫) এবং সুলতান আউলিয়ার ছেলে আব্দুল কাদের (৪০)। তাঁদের মধ্যে জাকির হোসেন ও  আব্দুল কাদেরের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ননী ঢালির ছেলে প্রবাসী জাকির ঢালির বাড়িতে বাথরুমের সেফটি ট্যাংকের জন্য গর্ত খননের কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় কোদালের আঘাতে মাটির নিচে আগে থেকে পুঁতে রাখা একটি বোমা বিস্ফোরিত হয়। বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে এবং ঘটনাস্থলেই তিন শ্রমিক গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে দুজনকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডাক্তার এস কে শরিফুল ইসলাম শাপলু জানান, সকালে বোমা বিস্ফোরণে দুই ব্যক্তি ভর্তি হয়েছেন। এদের শরীরের বিভিন্ন স্থানে ও মুখে বোমার স্প্লিন্টার লেগেছে। আহতদের মধ্যে জাকির হোসেনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। ঘটনার পর থেকে এলাকায় ভীতি বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দা সালেহা বেগম বলেন, ভোটের আর এক সপ্তাহ বাকি। এখন যদি মাটির নিচে বোমা পাওয়া যায়, তাহলে ভোটের দিন কী পরিস্থিতি হবে—এটা ভেবেই মানুষ আতঙ্কিত। আরেক বাসিন্দা বিকাশ দত্ত বলেন, এই এলাকায় আগেও বোমা তৈরির ঘটনা ঘটেছে। এমন বিস্ফোরণ মানেই মানুষকে ভয় দেখানো। এটা নির্বাচনকে বাধাগ্রস্ত করার কোনো পরিকল্পনা কি না, তা পরিষ্কার হওয়া দরকার।

স্থানীয়দের দাবি, নির্বাচন ঘিরে বালুন্ডা ও আশপাশের এলাকায় অপরাধমূলক তৎপরতা বেড়েছে। সম্প্রতি বোমা তৈরির সময় একজনের সহযোগীর হাত উড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে বলে তারা জানান। এসব ঘটনায় সুষ্ঠু ভোটের পরিবেশ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন রাজনৈতিক নেতা-কর্মী বলেন, নির্বাচনের আগে এ ধরনের বিস্ফোরণ শুধু আইনশৃঙ্খলার ঘাটতি নয়, বরং পরিকল্পিতভাবে ভীতিকর পরিবেশ তৈরির ইঙ্গিত দেয়। অতীতে ভোট ডাকাতি ও কেন্দ্র দখলের আগে সহিংসতার নজির থাকায় মানুষের সন্দেহ আরও বাড়ছে।

এ বিষয়ে নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বোমাটি কারা পুঁতে রেখেছিল এবং এর পেছনে কোনো নাশকতার উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102