বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ অন দ্য ব্রিংক‘ বইয়ের মোড়ক উম্মোচিত পঞ্চগড়ে ৫ শতাধিক আওয়ামীলীগ কর্মী সমর্থকের বিএনপিতে যোগদান বিএনপি সমালোচনায় নয় কাজে বিশ্বাসী – মির্জা ফখরুল সিলেটে লঙ্ঘিত হচ্ছে নির্বাচনী আচরণবিধি শার্শায় বোমা বিস্ফোরণে গুরুতর আহত তিন শ্রমিক চ্যানেল ওয়ান টিভিতে যোগদান করেছেন সাংবাদিক মোঃ শাহজাহান পবিত্র শবে বরাতের তাৎপর্য— মুফতী মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী (রহ.) ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে— মির্জা ফখরুল রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহসিন আলী প্রধানের দাফন সম্পন্ন বৃষ্টল বাংলাদেশি ক্রিকেট ক্লাবের এওয়ার্ড সিরিমনি ও কালচারাল ইভেন্ট অনুষ্ঠিত

বিএনপি সমালোচনায় নয় কাজে বিশ্বাসী – মির্জা ফখরুল

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৯ এই পর্যন্ত দেখেছেন

বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কাজে ও কর্মে বিশ্বাস করে সমালোচনায় বিশ্বাস করে না।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের কিসমত দৌলতপুর গ্রামে আয়োজিত এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।
মীর্জা ফখরুল বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার ও উন্নয়নের রাজনীতি করে আসছে। আমরা কথা নয়, কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে চাই।
জামায়াতে ইসলামীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা রাজনীতি করবেন—এতে কোনো সমস্যা নেই। কিন্তু রাজনীতির নামে মিথ্যাচার করবেন না, অন্যের গীবত করবেন না। ইসলাম কখনো মিথ্যা ও প্রতারণাকে সমর্থন করে না।
তিনি আরও বলেন, আজকে জামায়াতে ইসলাম ইসলামের কথা বলছে। অথচ অনেক আলেম-ওলামা, বিশেষ করে চরমনাইয়ের পীর সাহেব পরিষ্কারভাবে বলেছেন—জামায়াতে ইসলাম কোনো ইসলামী দল নয়। অনেক আলেম ওলামা বলছেন, ইসলামের নাম ব্যবহার করে জামায়াতে ইসলাম মানুষের সঙ্গে প্রতারণা করছে।
তিনি অভিযোগ করেন, তারা আমাদের মা-বোনদের ভুল বুঝিয়ে বলছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে।এই ধরনের বক্তব্য সম্পূর্ণ বিভ্রান্তিকর ও  অনৈসলামিক।
নির্বাচনী সভা শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা শোনেন। একইসঙ্গে তিনি ঠাকুরগাঁওয়ের সার্বিক উন্নয়নের জন্য নানা প্রতিশ্রুতি প্রদান করেন।
এসময় তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102