বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

ভারতকে দেখে পাকিস্তানকে শিক্ষা নিতে বললেন ওয়াসিম আকরাম

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ১৯৯ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: ইংল্যান্ডের দ্বিতীয় সারির দলের বিপক্ষে সম্প্রতি তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান ক্রিকেট দল। অনুজদের এমন লজ্জাজনক হারে রীতিমতো ক্ষুব্ধ পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটাররা।

পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম বলেন, আমি ক্রিকেট বোর্ডের সেই প্রভাবশালীর সঙ্গে দেখা করতে চাই যে, ইংল্যান্ড সিরিজের আগে জিম্বাবুয়ের সফর পরিচালনা করছেন। তাকে অতিরিক্ত প্রশংসা দেওয়ার পাশাপাশি আমি তাকে বলতে চাই ‘ভালো হয়েছে, আপনি দুর্দান্ত কাজ করেছেন’। সাবেক এ তারকা পেসার আরও বলেন, জিম্বাবুয়ে সফর আমাদের কোনো কাজে আসেনি। এটি কেবল তাদের সাহায্য করেছে। চার বছরে একবার হয়,সেটা আমি মানতে পারব, বলব ঠিক আছি।

আপনি যদি ভারতের সঙ্গে তুলনা করেন। তাদের একটি দল শ্রীলঙ্কায় খেলছে, অন্যটি ইংল্যান্ডে। এবং তারা আরও একটি দল তৈরি করতে পারে। তারা ১০ বছর আগে তাদের সিস্টেমের উন্নতি করেছে। তারা অর্থ বিনিয়োগ করে, পেশাদারদের নিয়োগ করেছিল। পাকিস্তানের সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের কারণে হতাশ হয়ে অধিনায়ক বাবর আজমকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছেন সাবেক তারকা ক্রিকেটার রশিদ লতিফ।

তিনি বলেছেন, বাবর আজম পাকিস্তান দলের তিন ফরম্যাটের অধিনায়ক। কিন্তু তার মূল সমস্যা হচ্ছে ওয়ানডে ফরম্যাটে। আমি মনে করি ওয়ানডে ফরম্যাটে পাকিস্তান ক্রিকেট বোর্ডের উচিত হাসান আলীর মতো আগ্রাসী কাউকে অধিনায়কের দায়িত্ব দেওয়া। তিনি আরও বলেছেন, আমাদের দেশে জাতীয় দলে আসার পর অধিনায়কত্ব শেখানো হয়। অথচ এটি বয়সভিত্তিক দল থেকেই করা উচিত। তা ছাড়া অধিনায়কত্ব হলো প্রকৃতিগত বিষয়। নেতৃত্বের গুণাবলি না থাকলে অধিনায়কের দায়িত্ব দেওয়া উচিত নয়। আর এ কারণেই পাকিস্তানে খুব ভালো অধিনায়ক নেই।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102