শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

রাজ কুন্দ্রার কোম্পানি থেকে পদত্যাগ করলেন শিল্পা?

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ২৭২ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: পর্ন ফিল্ম তৈরি ও তা ছড়িয়ে দেওয়ার গুরুতর অভিযোগে গত সোমবার রাতে গ্রেপ্তার হন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। এরপর আপাতত পুলিশি হেফাজতে রয়েছেন তিনি। এমন কাণ্ডের পর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে শিল্পা শেঠি।

শোনা যাচ্ছে, এখন মুম্বাই পুলিশের সন্দেহের নজরে রয়েছেন এই অভিনেত্রী। শুক্রবার (২৩ জুলাই) শিল্পাকে জেরা করেন মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার কর্মকর্তারা। জুহুর বাড়িতেই এদিন প্রশ্নের মুখে পড়েন অভিনেত্রী। সেখানে রাজ-শিল্পাকে মুখোমুখি বসিয়ে জেরা করা হয় এবং দ্বিতীয় দফার তল্লাশিও চালানো হয় ওইদিন। রাজ কুন্দ্রার ‘বিহান ইন্ডাস্ট্রি’ এবং ‘কুন্দ্রা ফার্ম’-এর অংশীদার শিল্পা শেঠি।

সেই সংক্রান্ত প্রশ্নও তাকে করা হয় বলে শোনা গিয়েছে।শিল্পার ঘনিষ্ঠসূত্রে ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ‘শিল্পা সন্দেহভাজনের তালিকায় আসার অন্যতম কারণ হল, তিনি ভিয়ান ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর পদ থেকে সম্প্রতি পদত্যাগ করেছেন’। আর এই বিশেষ কারণেই এখন প্রশ্ন উঠছে- কেন এই পদক্ষেপ নিয়েছিলেন অভিনেত্রী। আর সে ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্যই মূলত হাজির হয়েছিল পুলিশ। সেখান থেকেই প্রশ্ন উঠছে স্বামীর পর্ন ছবি তৈরির ব্যবসার কথা জানার পরেই কি এমনটা করেছিলেন তিনি?যদিও শিল্পা বারবার জানিয়েছেন, হটশটস ভিডিও অ্যাপের ব্যাপারে কিছুই জানতেন তা তিনি। সঙ্গে তার দাবি পর্ন ছবি আর ইরোটিক ছবির মধ্যে পার্থক্য রয়েছে।

তার স্বামীও এই ধরনের কোনও কাজের সঙ্গে যুক্ত নয়।পর্ন প্রোডাকশন এবং ডিস্ট্রিবিউশনের কাজে ভিয়ান ইন্ডাস্ট্রিজের যুক্ত থাকার কথা বারবার সামনে এসেছে। তাই শিল্পার সরে দাঁড়ানোর কারণ খতিয়ে দেখা এবং রাজের পর্নোগ্রাফিক ব্যবসা সম্পর্কে কতটা তথ্য ছিল শিল্পার কাছে, সেটাই বের করার চেষ্টা চালাচ্ছে মুম্বাই পুলিশ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102