সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ২০৯ এই পর্যন্ত দেখেছেন

চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জ্বর কমে শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। সোমবার বা মঙ্গলবার হাসপাতাল ছাড়তে পারেন তিনি।

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য শুক্রবার রাতে এ কথা জানান। তিনি বলেন, ম্যাডামের ফুসফুসে জমা পানি কমে আসছে। বোর্ড পর্যবেক্ষণে রেখেছে। তিনি কেবিনেই চিকিৎসা নিচ্ছেন। প্রতিদিনই স্বাস্থ্যের একাধিক পরীক্ষা-নিরীক্ষা এবং ব্যবস্থা নেয়া হচ্ছে।

এই চিকিৎসক বলেন, রক্তের হিমোগ্লোবিন বেড়েছে। ডায়াবেটিসসহ অন্যান্য জটিলতা অ্যান্টিবায়োটিক দিয়ে নিয়ন্ত্রণে রাখা হচ্ছে। তবে লিভারের মতো জটিল সমস্যা আছে খালেদা জিয়ার। এর শতভাগ চিকিৎসা দেশে সম্ভব নয়।

এর আগে বুধবার রাত থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। তার করোনারি হার্টে সমস্যা দেখা দেয়। অন্যদিকে, লিভারের সমস্যার কারণে পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও ফুসফুসে কিছুটা পানি জমে। রক্তচাপ ও রক্তের হিমোগ্লোবিনের মাত্রা ওঠানামা হচ্ছিল। এজন্য বৃহস্পতিবার তাকে দুই ব্যাগ রক্ত দেয়া হয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102