মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত

তেতুলিয়ায় মর্টার শেল উদ্ধার

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮১ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় আবারো ভাঙারির দোকান হতে পরিত্যক্ত অবস্থায় একটি মর্টারশেল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) তেতুলিয়া  উপজেলার সদর ৩ নং ইউনিয়নের রনচন্ডী বাজারের ভাই ভাই ভাঙারির দোকান হতে পরিত্যক্ত মর্টার শেলটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর দেড়টার দিকে পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) বনচন্ডি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৪৪৬/৩ এস এর ৮০০ গজের বাংলাদেশের অভ্যন্তরে মর্টারশেল সাদৃশ বস্তু ভাঙারির দোকানে দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে জানানো হয়। পরে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মর্টার শেল সদৃশ বস্তু উদ্ধার করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
তেঁতুলিয়া মডেল থানার ওসি রাশেদুল ইসলাম জানান, রনচন্ডী বাজারের একটি ভাঙারির দোকানে পরিত্যক্ত অবস্থায় মর্টাল শেল পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া হয়। পরে সেটি উদ্ধার করে জব্দ করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিমকে মৌখিকভাবে জানানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
প্রাথমিক ধারণা করা হচ্ছে, এটি ভারত-ভুটান থেকে পাথরের সঙ্গে আসতে পারে। ইতঃপূর্বে বেশ কয়েকবার বাংলাবান্ধা স্থলবন্দরের পাথরের সাইট থেকে উদ্ধার করে সেগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102