শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

আটোয়ারীতে ব্যালটসহ যুবশক্তি সভাপতি আটক

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলার আটোয়ারীতে ভোটের ব্যালটসহ আটোয়ারী  উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)  যুবশক্তির
সভাপতি সুকুমার দাস বাবু ((৫০) কে  আটক করে ৩ বছরের কারাদণ্ড  ও দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জেলার আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে নমুনা ব্যালটসহ আটক করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। পরে তাৎক্ষণিকভাবে নির্বাচনকালীন বিচারিক আদালতে হাজির করা হলে বিচারক ও সহকারী জজ মন রানা পারভেজ শুনানি শেষে সুকুমার দাস বাবুকে ৩ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
পঞ্চগড় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। যেকোনো অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102