শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

তেঁতুলিয়ায় ট্রাক্টর চাপায় শিশুর মৃত্যু

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৭ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায়  বাবার টাক্টরের নিচে চাপা পড়ে মুনতাহা (৫) নামের এক শিশু নিহত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বুড়িমুটকি গ্রামে এ দুর্ঘটনা। নিহত শিশু  মুনতাহা তেতুলিয়া সদর ইউনিয়নের অন্তর্গত বুড়িমুটকি এলাকার মুসা মিয়ার কন্যা ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মুসা মিয়া ট্রলি নিয়ে পাশের এলাকায় বাঁশ নিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির ফেরার পথে পথিমধ্যে দুই সন্তান ট্রলিতে উঠার বায়না ধরলে ট্রলিতে তুলে নেন। পরে বাড়ির পথে একটি কালভার্টে ধাক্কা লাগলে মুনতাহা ট্রলি থেকে পড়ে চাকার নিচে চাপা পড়ে। সেখান থেকে দ্রুত উদ্ধার করে  রক্তাক্ত অবস্থায় তেঁতুলিয়া হাসপাতালে জরুরী বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় ওই পরিবারের নেমে এসেছে শোকের ছায়া।
 তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম দূর্ঘটনায় শিশুর মৃত্যুর তথ্যটি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102