বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

সাকিব-তামিমের জন্য সুখবর

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ১৯৫ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: সুখবরের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। ফর্মে ফিরেছেন সাকিব আল হাসান। সেঞ্চুরি পেয়েছেন তামিম ইকবাল।দুই ম্যাচে অধিনায়ক তামিমের ব্যাট না হাসলেও শেষম্যাচে তার ঝড়ো সেঞ্চুরি জিম্বাবুয়ের দেওয়া প্রায় ৩০০ ছোয়া টার্গেট পূরণ করেছে।

আর তিন ম্যাচেই ব্যাটে-বলে আলো ছড়িয়েছেন সাকিব। প্রথম ম্যাচে ৩০ রানে ৫ উইকেট নিয়ে জিম্বাবুয়ের ব্যাটিং ইনিংস ধসিয়ে দিয়েছেন সাকিব। দ্বিতীয় ম্যাচে খেলেছেন অপরাজিত ৯৬ রান ছিল ম্যাচজয়ী ইনিংস।সিরিজে সর্বোচ্চ ৮ উইকেট শিকার করে ও তৃতীয় সবোর্চ্চ রান সংগ্রাহক (১৪৫) হয়ে সিরিজসেরা হয়েছেন সাকিব।লিটন-সাকিব-তামিমের এমন দুর্দান্ত পারফরম্যান্সে জিম্বাবুয়েকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।আর এমন পারফরম্যান্সের বদৌলতে সিরিজ শেষে তাদের পুরষ্কারও দিল আইসিসি।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে সর্বোচ্চ ৮ উইকেটে শিকার করে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় সেরা দশে উঠে এসেছেন সাকিব। এগিয়েছেন ব্যাটিংয়েও। বুধবার প্রকাশিত আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের হালনাগাদ তালিকায়, বোলিং বিভাগে ৮ নম্বরে স্থান পেয়েছেন সাকিব। আর ব্যাটসম্যানদের ক্যাটাগরিতে তিন ধাপ উপরে উঠে আছেন ২৮তম স্থানে। সাকিবের সঙ্গে ব্যাটিং বিভাগে উন্নতি হয়েছে তামিম ইকবালের। শেষ ওয়ানডেতে ক্যারিয়ারের ১৪তম শতক তুলে নেওয়ায় র‍্যাঙ্কিংয়ে এগিয়ে তালিকার ২৩ নম্বরে উঠে এসেছেন তামিম।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102