বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজনীতির সাতকাহন ও জনগণের আর্তনাদ ! দেশের পরিবর্তনে অবশ্যই হ‍্যা ভোট দিতে হবে— এম. সাখাওয়াত হোসেন হবিগঞ্জ-১ আসনে মনোনয়ন প্রত‍্যাহার করেননি শেখ সুজাত। চ‍্যালেন্জের মুখে বিএনপির প্রার্থী গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সভা অনুষ্ঠিত বেনাপোল বন্দরে চাঁদাবাজি ও মিথ্যা সংবাদ প্রচার নিয়ে উদ্বেগ বোদায় ট্রাক্টর চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নির্বাচন অনুষ্ঠিত কামাল মনসুর এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত আত্ম মর্যাদাশীল মানুষ হিসেবে মাথা উচু করে দাঁড়াতে হবে

রিজার্ভ ছাড়ালো ৩০ বিলিয়ন ডলার

অর্থনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ১৮৩ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ৪০০ মিলিয়ন ডলারের বাজেট সহায়তা ছাড় ও পবিত্র ঈদুল আজহার আগে রেমিট্যান্স প্রবাহ বাড়ায় রিজার্ভের ডলার বাড়ল।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, বুধবার রিজার্ভ দাঁড়িয়েছে ৩০.০১ বিলিয়ন ডলারে, যা মঙ্গলবার (২০ জুন) ছিল ২৯.৯৫ বিলিয়ন ডলার। গত বছরের জুনে রিজার্ভের পরিমাণ ছিল ৪১.৮২ বিলিয়ন ডলার।

অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘সম্প্রতি এশীয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশকে বাজেট সহায়তা বাবদ ৪০০ মিলিয়ন ডলার দিয়েছে।’

বুধবার কিছু বাণিজ্যিক ব্যাংকের আমদানি বিল পরিশোধে সহায়তা করতে ৭৪ মিলিয়ন ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর পরও এডিবির সহায়তা ছাড় করার কারণে রিজার্ভ ৩০ বিলিয়ন ছাড়িয়েছে। তবে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, ঈদ সামনে রেখে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে, এটিও রিজার্ভ বৃদ্ধিতে অবদান রেখেছে।

চলতি অর্থবছরে বাংলাদেশ ব্যাংক এ পর্যন্ত ব্যাংকিং খাতে ১৩.৪৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। চলতি মাসের প্রথম ২০ দিনে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ১৫৩ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ে ছিল ১.১০ বিলিয়ন ডলার।

চলতি অর্থ বছরের ১ জুলাই থেকে ২০ জুনের মধ্যে রেমিট্যান্স এসেছে ২০.৯৪ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৩ শতাংশ বেশি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102