রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫১ মৃত্যু, জামিন পেলেন হাসেম ও তার ছেলেরা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ২২৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাসেম ফুড লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডে ৫১ জন নিহতের ঘটনায় হত্যা মামলায় গ্রেপ্তার আট জনের মধ্যে হাসেম গ্রুপের মালিক আবুল হাসেমসহ তার দুই ছেলেকে জামিন দিয়েছেন আদালত।সোমবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালতে জামিনের আবেদন করা হলে আদালত তাদের জামিন প্রদান করেন। জামিন প্রাপ্তরা হলেন, সজীব গ্রুপের চেয়ারম্যান মো. আবুল হাসেম (৭০), তার ছেলে হাসীব বিন হাসেম ওরফে সজীব (৩৯), তারেক ইব্রাহীম (৩৫)।নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, হাসেমসহ তার দুই ছেলের জামিন দিয়েছেন আদালত, এর আগে আরও দুই ছেলের জামিন হয়েছিলো। বাকিরা কারাগারে আছেন।এর আগে গত ১৪ জুলাই বিকেলে চার দিনের রিমান্ড শেষে তাদেরকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে আসামিপক্ষ সকলের জামিনের আবেদন করলে আদালত তার দুই ছেলের জামিন দিয়েছিলেন। তারা হলেন, তাওসীব ইব্রাহীম (৩৩), তানজীম ইব্রাহীম (২১)। বর্তমানে কারাগারে রয়েছেন শাহান শান আজাদ (৪৩), মামুনুর রশিদ (৫৩) ও মো. সালাউদ্দিন (৩০)।প্রসঙ্গত, গত ৮ জুলাই বিকাল সাড়ে ৫টায় রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজের সেজান জুস কারখানায় আগুনের সূত্রপাত হয়। এতে ডেমরা, কাঞ্চনসহ ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। তবে এ সময়ের মধ্যে মারা গেছেন ৫১ জন। আহত হয়েছেন অন্তত ৫০ জন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102