সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

বাবা-মায়ের বিচ্ছেদের পর যেভাবে কেটেছে ক্যাটরিনার ছোটবেলা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ২০৮ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: গেল শুক্রবার বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের জন্মদিন ছিল। ৩৯ বছরে পা রেখেছেন এই অভিনেত্রী। জন্মদিন উপলক্ষ্যে তাকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম জিনিউজ।ক্যাটরিনার বাবা কাশ্মীরি। আর মা সুজান টার্কুট ব্রিটিশ নাগরিক। জন্মের পর অভিনেত্রীর নাম রাখা হয় ক্যাটরিনা টার্কুট। তিনি প্রকৃতপক্ষে ব্রিটিশ নাগরিক। ভিসা নিয়ে ভারতে রয়েছেন তিনি। ক্যাটরিনা ব্রিটিশ নাগরিক হলেও ক্যাটরিনার জন্ম হংকংয়ে, তার শৈশব কেটেছে যুক্তরাষ্ট্রে। কৈশোরে অবশ্য ক্যাটরিনা ফের ব্রিটেনে চলে আসেন, সেখানেই তার স্কুল ও কলেজ জীবন কাটে।ক্যাটরিনা কাইফরা মোট ছয় বোন ও এক ভাই। অভিনেত্রী যখন ছোট, তখনই তার বাবা-মায়ের বিচ্ছেদ হয়ে যায়। ক্যাটের বেড়ে ওঠা মায়ের কাছেই। ক্যাটরিনার মা একটি এনজিওর কর্মী ছিলেন। ছোট থেকেই মায়ের সঙ্গে চীন, জাপান, ফ্রান্স, সুইজারল্যান্ড, পোল্যান্ড, জার্মানি, বেলজিয়ামসহ বিভিন্ন দেশ ঘুরেছেন অভিনেত্রী।১৪ বছর বয়সে প্রথম ‘লন্ডন ফ্যাশন উইক’-এ র্যা ম্পে হাঁটেন ক্যাট। মাত্র ১৪ বছর বয়সে একটি বিজ্ঞাপনের মাধ্যমে অভিনয় দুনিয়ায় পা রাখেন ক্যাটরিনা। ২০০৫ সালে ‘বুম’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন ক্যাটরিনা। পরবর্তী সময় ‘ম্যায়নে প্যায়ার কিউ কিয়া’, ‘ওয়েলকাম’, ‘নমস্তে লন্ডন’সহ বলিউডের একাধিক ছবিতে সাফল্য পান ক্যাট।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102