রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

ডা. নাজনীন হত্যা মামলা: আপিলেও বহাল ভাগ্নে আমিনুলের মৃত্যুদণ্ড

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ২৩৩ এই পর্যন্ত দেখেছেন

আদালত রিপোর্টার: ১৬ বছর আগে রাজধানীর ল্যাব এইড হাসপাতালের চিকিৎসক নাজনীন আক্তার ও তার গৃহকর্মীকে হত্যার ঘটনায় নিহতের ভাগ্নে আসামি আমিনুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সোমবার  প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় বিচারকের ভার্চুয়াল আপিল বেঞ্চ মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আসামির আপিল খারিজ করে এ রায় দেয়। 

সর্বোচ্চ আদালতে আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী এবিএম বায়েজীদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

মামলার বিবরণ থেকে জান যায়, ডা. নাজনীন আক্তারের স্বামী আসারুজ্জামান তার  আপন ভাগ্নে আমিনুলকে ঢাকায় আনেন লেখাপড়া করানোর জন্য। ভর্তি করেন মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে। কিন্তু ২০০৫ সালের ৭ মার্চ হাসপাতাল থেকে বাসায় ফেরার পর নাজনীনকে কুপিয়ে হত্যা করেন ভাগ্নে আমিনুল। পারুল নামের গৃহকর্মী তা দেখে ফেলায় তাকেও কুপিয়ে হত্যা করে সে। এরপর সে বগুড়ায় চলে যায়। সেখান থেকে ফরিদপুরে। কয়েকদিন পর পুলিশ তাকে গ্রেফতার করে। ধানমন্ডি থানায় দায়েরকৃত হত্যা মামলায় ২০০৮ সালে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ আসামিকে মৃত্যুদণ্ড দেয়। ২০১৩ সালে হাইকোর্ট ঐ রায় বহাল রাখে। এর বিরুদ্ধে আপিলের উপর চলতি বছরের ৭ জুলাই শুনানি শুরু হয়। 

সর্বোচ্চ আদালতের রায়ে বলা হয়, আপিল খারিজ করা হল। বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ; যা হাই কোর্ট বহাল রেখেছিল তা বহাল রাখা হল।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102