শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

আমি ভাড়া ফ্লাটে থাকি: পরীমনি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ২৪০ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: বেশ কয়েকদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন চিত্রনায়িকা পরীমনি। কিছুদিন আগেই এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা করেছিলেন এ নায়িকা। সে মামলায় আসামি গ্রেফতার হয়ে ইতিমধ্যে জামিনও পেয়েছেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সে ইস্যুর রেশ এখনো কাটেনি।সম্প্রতি একটি শো-তে এসে পরীমনির ব্যাংক ব্যালেন্স ও আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এ বিষয় নিয়ে মুখ খুলেন পরীমনি। নিজের ফেসবুক পেজে এ নিয়ে একটি স্ট্যাটাস দেন পরীমনি। সেখানে তিনি লিখেছেন, আজ এসব নিয়েও লিখতে হচ্ছে ভাবতে কষ্ট হচ্ছে সত্যি। যখন বড় বড় সম্মানিত শিল্পীরাও পিছে রটানো গসিপ নিয়ে আমার দিকে আঙ্গুল তুলতেও ছাড়লেন না আজ! একবার একটু জেনে নিতেই পারতেন চাইলে।যাইহোক, এসব এর একটু পরিত্রাণ দরকার এবার। আমার একটি মাত্র হ্যারিয়ার গাড়ি। যেটি ব্যাংক লোনে চলছে এবং আমি একটি ভাড়া ফ্লাটে থাকি। আমি আমার আয়ের হিসেব সরকারের কাছে অবশ্যই প্রদান করি। আমি নিয়মিত একজন করদাতা।তিনি আরো লিখেন, ‘আমার কোনো ১০ কোটি টাকার বাড়ি বা ৫/৪/৩ কোটি (যেমন টা আপনারা বানালেন আরকি) টাকার গাড়িও নেই।

আপনারা দোয়া করবেন, আমাকে নিয়ে আপনাদের এই মহান উচ্চ আশা পূরণ করবো ইনশাআল্লাহ। মিথ্যা বা গুজব ছড়ানোর জন্য আপনারা কতটুকু জয়ী হলেন ভেবে দেখবেন প্লিজ।’প্রসঙ্গত, গত ১৩ জুন পরীমনি তার ভ্যারিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে অভিযোগ করেন, এক ব্যক্তি তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করেছেন।

সেদিন রাতেই সংবাদ সম্মেলন করে জানান অভিযুক্ত ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ ও অমির নাম। তাদের গ্রেফতার প্রধানমন্ত্রীর সহযোগিতাও চান তিনি। সে অনুযায়ী নাসির ইউ মাহমুদ, অমিসহ আরো চার জনের বিরুদ্ধে মামলা হয়। গ্রেফতার হয়ে এরইমধ্যে জামিনও পান তারা। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে তোপের মুখে পড়েন পরীমনি। পাশাপাশি তার ব্যয়বহুল গাড়ি ও বিদেশ ট্যুর নিয়ে সমালোচনা করতে ছাড়েননি নেটিজেনরা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102