শনিবার, ২০ জুন ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার এর সাক্ষাৎ অনুষ্ঠিত পর্যটনের বিকাশে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন ২ বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তিতে গ্রাহকরা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক

যুক্তরাজ্যে আজ আক্রান্ত প্রায় ২৩ হাজার মৃত্যু ৩

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ২৬০ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: যুক্তরাজ্যে আজ ভয়াবহ হারে বেড়েছে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা। দেশটিতে আক্রান্ত প্রায় ২৩ হাজার। গত ৩০ জানুয়ারির পর আজ দেশটিতে সর্বোচ্চ সংখ্যাক মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে আশার খবর হচেছ মৃত্যু অনেক কমেছে। যুক্তরাজ্যে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৮৬৮ জন। আরপ্রাণ হারিয়েছেন ৩ জন। স্বাস্থ্য বিভাগ থেকে বলা হয়েছে, যদিও মৃত্যু অনেক কম। কিন্তু আক্রান্ত ভয়াবহ হারে বেড়েছে গত ২৪ ঘন্টায়। গতকাল যুক্তরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলো ১৪ হাজার ৮৭৬ জন।

আর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ১১ জন। এ নিয়ে যুক্তরাজ্যে মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৭ লাখ ৫৫ হাজার ৭৮ জন। আর এখন পর্যন্ত যুক্তরাজ্যে মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১ লাক ২৮ হাজার ১০৩ জন। আজ পর্যন্ত যুক্তরাজ্যে টিকার প্রথম ডোজ গ্রহন করেছেন ৪ কোটি ৪৪ লাখ ৫৪ হাজার ৫১১ জন। আর দেশটিতে টিকার দুই ডোজই গ্রহন করেছেন ৩ কোটি ২৫ লাখ ৮৩ হাজার ৭৪৬ জন। এদিকে যুক্তরাজ্যে আক্রান্ত বাড়ার সাথে সাথে হাসপাতালে ভর্তির সংখ্যাও বেড়েছে। ২৪ জুন পর্যন্ত হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রোগী ভর্তির সংখ্যা রয়েছে ১ হাজার ৫০০ জন। স্বাস্থ বিভাগ থেকে বলা হয়েছে, আক্রান্তের সংখ্যা গত জানুয়ারীর অবস্থানে ফিরে গেলেও হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা জানুয়ারীর তুলনায় অনেক কমেছে। গত জানুয়ারীর মাঝামাঝি সময়ে যুক্তররাজ্যে হাসপাতালে রোগী ভর্তি ছিলো ৩৯ হাজারের কাছাকাছি। অণ্যদিকে যুক্তরাজ্যে আক্রান্ত বাড়ার সাথে সাথে পুরোপুরি লকডাউন খোলার সময়ও এগিয়ে আসছে। আগামী ১৯ জুলাই লকডাউন পুরোপুরি খোলার কথা রয়েছে। বিষয়টি নিয়ে নতুন স্বাস্থ্য সেক্রেটারী সাজিদ জাভিদ জানান, আগামী ১৯ জুলাইয়ের আগে লকডাউন খোলার বিষয়ে যে আলোচনা রয়েছে তা হয়তো হবে না। তবে আগামী ১৯ জুন লকডাউন পুরোপুরি খুলে দেওয়ার ব্যপারে সরকার এখনও আত্মবিশ্বাসী। তবে তারা করোনা ভাইরাসের তথ্য গুলো যাচাই বাছাই করছে। আর এরই পরই সব স্বিদ্ধান্ত গ্রহন করা হবে। তবে সবার জন্য যা ভালো হবে তাই সরকার করবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102