সোমবার, ২৫ মে ২০২৬, ১২:২১ অপরাহ্ন

অপূর্বের গল্পের নায়িকা সাবিলা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ২৪৩ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: সাম্প্রতিক সময়ে নাটকের অন্যতম সফল নির্মাতা রুবেল হাসান। অপূর্ব-মেহজাবীনকে নিয়ে তার ‘মিস্টার এন্ড মিস চাপাবাজ’ জনপ্রিয়তার বিচারে এখন ইতিহাস। কারণ গত এক বছরে প্রকাশিত সবচেয়ে জনপ্রিয় নাটকের মধ্যে এটি অন্যতম।এবার রুবেল হাসান-অপূর্ব মিলে যুক্ত হলেন আরেকটি বিশেষ গল্পের নাটকে। নাম ‘আগডুম বাগডুম’। যেখানে নায়িকা হিসেবে আছেন সাবিলা নূর। আর এই গল্পটি লিখেছেন নায়ক অপূর্ব নিজেই। চিত্রনাট্য তৈরি করেছেন রাজীব আহমেদ। গল্পে দেখা যাবে, ছোট ভাই ও মাকে নিয়ে অপূর্ব’র ছোট সংসার। ছোট ভাই একটি দোকানে চাকরি করলেও বড় ভাই বেকার। ছোট ভাই একই দোকানে অপূর্ব’র জন্য চাকরি ঠিক করে। প্রথম দিনেই ক্রেতা সাবিলা নূরের সঙ্গে অপূর্ব’র বাধে ঝগড়া! সাবিলার অভিযোগে দুই ভাইয়ের চাকরি চলে যায় একসঙ্গে। নাটকের গল্পে মোড় নেয় অন্য নাটকীয়তা।নির্মাতা রুবেল হাসান নাটকটি প্রসঙ্গে বলেন, ‘গল্পটি অপূর্ব ভাইয়ার। একেবারে ইউনিক একটা বিষয় রয়েছে এতে। কাজটা মাত্রই শেষ করলাম। আমার ধারণা আসছে ঈদের অন্যতম কাজ হবে এটি।’ঈদ উৎসবে নাটকটি প্রকাশ হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে। অপূর্ব, সাবিলা ছাড়া এখানে আরও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু ও সাবেরী আলম।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102