রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

ঠাকুরগাঁওয়ে বর্ণিল আয়োজনে মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ২৯৮ এই পর্যন্ত দেখেছেন
ঠাকুরগাঁওয়ে বর্ণিল আয়োজনে উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে মোহনা টেলিভিশনের ১৩তম বর্ষে পদার্পণ অনুষ্ঠান। ‘বাংলার প্রতিচ্ছবি’ শ্লোগানে আজ থেকে ১২ বছর পুর্বে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্প্রচারে আসে মোহনা টেলিভিশন। হাটি হাটি পা পা করে বারো বছর পুর্ণ করে ১৩তম বর্ষে পদার্পন করলো চ্যানেলটি।
মোহনা টেলিভিশনের ১৩তম বর্ষে পদার্পন উপলক্ষে শুক্রবার (১১ নভেম্বর) সকাল ১১টায় ঠাকুরগাঁও প্রেসক্লাব চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুর্বের স্থানে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাবের মাল্টিমিডিয়া হলরুমে মোহনা টেলিভিশন দর্শক ফোরামের আয়োজনে কেক কাটা ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি বিধান চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত কেক কাটা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সভাপতি অ্যাড. অরুণাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লূৎফর রহমান মিঠু, টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রোহান, টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও এখন টিভির স্টাফ রিপোর্টার তানভির হাসান তানু সহ অন্যরা।
এসময় ঠাকুরগাঁও প্রেসক্লাব এর ক্রীড়া সম্পাদক আসাদুজ্জামান শামীম, ডিবিসি নিউজ প্রতিনিধি নবীন হাসান, চ্যানেল২৪ প্রতিনিধি ফাতেমা-তু-সগুরা,  ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের সহ-সম্পাদক ও ডেইলী সান প্রতিনিধি নূরে আলম শাহ, আরটিভি’র জেলা প্রতিনিধি সোহেল পারভেজ,  ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এন্টুনি ডেভিড নীল, অর্থ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে মোহনা টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রয়াত জুয়েল আহম্মেদ মজুমদারের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102