সোমবার, ২৫ মে ২০২৬, ১২:২১ অপরাহ্ন

অবকাশযাপনে আমেরিকা যাচ্ছেন পূর্ণিমা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ২২৬ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: নাটক ও ছবিতে নিয়মিত অভিনয় করেন জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। কিন্তু করোনাভাইরাসের প্রকোপ শুরুর পর থেকেই অভিনয়ের ব্যস্ততা কমিয়ে দিয়েছেন তিনি। মাঝে ভাইরাসে আক্রান্তও হয়েছিলেন। সুস্থ হয়ে ‘গাঙচিল’ নামে একটি ছবির শুটিং করেছেন। এরপর একটি টিভি অনুষ্ঠান উপস্থাপনা ছাড়া উল্লেখযোগ্য কোনো কাজে তাকে দেখা যায়নি। গত ঈদে তার অভিনীত সাগর জাহান পরিচালিত একটি নাটক টিভিতে প্রচার হয়। কথা ছিল কুরবানির ঈদেও একই পরিচালকের আরও একটি নাটকে অভিনয় করবেন। কিন্তু করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় এ নাটকেও অভিনয় করছেন না পূর্ণিমা। এরই মধ্যে তিনি সিদ্ধান্ত নিয়েছেন শিগ্গির আমেরিকায় অবকাশযাপনের জন্য যাবেন। তবে ঈদের আগেই ফিরে আসার পরিকল্পনা আছে তার। এ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘প্রায় দুই বছর ধরে কোথাও ঘুরতে যাইনি। ভাবছি দেশের বাইরে গিয়ে ঘুরে এলে প্রশান্তি পাব। এ কারণে পরিবারের সদস্যদের নিয়ে আমেরিকায় যাওয়ার পরিকল্পনা করেছি। সবকিছু ঠিক থাকলে ঈদের আগে হয়তো ফিরেও আসব। তাই আগামী ঈদের কোনো নতুন কাজে আমাকে দেখা যাওয়ার সম্ভাবনা নেই। ঈদের পর অভিনয়ে ফেরার ইচ্ছা আছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102