সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

তেঁতুলিয়ায় শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৪ এই পর্যন্ত দেখেছেন


খাদেমুল ইসলাম, পঞ্চগড়ঃ তেঁতুলিয়ায় সাইফুল প্রযুক্তি নার্সারীর প্রতিষ্ঠাতা মরহুম হোসেন আলীর স্মরনে বৃক্ষরোপন উদ্বুদ্ধ করতে শিক্ষার্থীদের মধ্যে ফলজ, বনজ গাছের চারা
বিনামূল্যে বিতরণ করলেন সাইফুল ইসলাম নামের এক নার্সারির মালিক।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) আব্দুল হাকিম ও আব্দুল মতিন সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সাইফুল প্রযুক্তি ও মাতৃ নার্সারীর প্রতিষ্ঠাতা মরহুম হুসেন আলীর স্মরণে ছাত্র ছাত্রীদের মাঝে বিনামুল্যে এসব গাছের চারা বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠান তিরনই হাট ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু। বিশেষ অতিথি হিসেবে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন আহম্মেত, ইউপি সদস্য মানিকুজ্জামান মানিক, সদস্য জাহাঙ্গির আলম, আব্দুল হামিক ও মতিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল হাকিম, প্রধান শিক্ষক মো; সামিম , পরিবেশকর্মী মাহমুদুল ইসলাম মামুন ও সাইফুল ইসলাম, মো;কবির হোসেন উপস্থিত ছিলেন।

সাইফুল নার্সারির স্বত্বাধিকারী বলেন, পরিবেশ রক্ষার জন্য প্রতি বছর তিনি বিনামুল্যে গাছের চারা বিতরন করে থাকেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102