শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

মুশফিককে আউট করতে না পেরে লাথি মেরে উইকেট ভাঙলেন সাকিব

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ২৪১ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) প্রথমে ব্যাট করে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে ১৪৬ রানের লক্ষ্য দিয়েছে মহামেডান।এমন মাঝারি টার্গেট পূরণ করতে ব্যাট হাতে নেমে মাঠে রীতিমত ধুঁকছে আবাহনী। ৯ রানেই ৩ উইকেট হারিয়ে মুশফিকের দল। তিনটি উইকেটেই দখল করেছেন স্পিনার শুভাগত হোম।২.৫ ওভারে ১৫ রানের খরচায় তিন উইকেট দখল করেছেন তিনি।শুভাগত হোমের বিপক্ষে আবাহনীর ব্যাটসম্যানরা যখন টালমাটাল, তখন তেমন একটা সুবিধা করে উঠতে পারেননি না সাকিব আল হাসান।অবশ্য মাত্র ১ ওভার করেছেন তিনি। ১০ রান দিয়েছেন। এতেই মেজাজ হারিয়ে এক কাণ্ড ঘটিয়ে বসেছেন। আবাহনী অধিনায়ক মুশফিককে আউট করতে না পেরে উইকেটে লাথি মেরে বসেছেন তিনি।পঞ্চম ওভারে বল হাতে তুলে নেন সাকিব । ওভারের পঞ্চম বলটিই আঘাত হানে মুশফিবের প্যাডে। এলবিডব্লিউয়ের আবেদন করেন সাকিব। কিন্তু আম্পায়ার তাতে সাড়া দেননি।এতেই ক্ষেপে যান সাকিব। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট সাকিব রাগে ক্ষোভে উইকেটে লাথি মেরে ননস্ট্রাইকের উইকেট ভেঙে ফেলেন।এতেই ক্ষান্ত হননি তিনি, আম্পায়ারের দিকে রাগত ভঙ্গিতে তাকিয়ে কিছু কথা বলতে থাকেন। বেশ কিছু সময় এমন অক্রিকেটীয় আচরণ করেন সাকিব।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102