মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয় মানব পাচার করে কোটিপতি রাখাল আজিজ বাংলাবান্ধা দিয়ে ফিরছে নিহত বাংলাদেশির মৃতদেহ কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক সাজ্জাদের চিকিৎসার জন্য সাহায্য কামনা নিউপোর্ট যুবলীগের উদ্দ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

মা হতে যাচ্ছেন বিপাশা বসু

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ১৭৮ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: সব জল্পনার অবসান। মা হতে চলেছেন বিপাশা বসু আর বাবা কর্ণ সিংহ গ্রোভার। অনেক দিন ধরেই ছিল গুঞ্জন। যদিও এত দিন এই নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন বিপাশা-কর্ণ দু’জনেই। সপ্তাহের শুরুতেই সুখবর শোনালেন তারা।

সাদা শার্টের আড়ালে উঁকি দিচ্ছে বিপাশার স্ফীতোদর। আর যত্ন সহকারে হাত দিয়ে আগলে হবু বাবা কর্ণ। এই মিষ্টি ছবি নেটমাধ্যমে ভাগ করে নিয়েছেন নায়িকা। এই ছবি ভাগ করে বিপাশা লেখেন, ‘নতুন সময়, নতুন পর্ব, নতুন আলো আসতে চলেছে আমাদের জীবনে।

প্রথমে যে যার নিজের জীবন শুরু করি একা, সেই চলার পথে একে অপরের সঙ্গে দেখা। সেই শুরু এক থেকে দুইয়ের পথ চলা। আামদের এই ভালাবাসার যাত্রায় যোগ হতে চলেছে আরও এক নাম। আশীর্বাদ করুন আমাদের।’

সোনম কাপুর, আলিয়া ভাটের তালিকায় যুক্ত হল আরও এক নাম। এই মুহূর্তে কাপুর এবং ভাট দুই পরিবারই নতুন অতিথির অপেক্ষায় দিন গুনছে। সেই তালিকায় এবার বিপাশা আর কর্ণ। আর অপেক্ষা মাত্র কয়েক মাসের। সুত্র : আনন্দবাজার পত্রিকা।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102