মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয় মানব পাচার করে কোটিপতি রাখাল আজিজ বাংলাবান্ধা দিয়ে ফিরছে নিহত বাংলাদেশির মৃতদেহ কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক সাজ্জাদের চিকিৎসার জন্য সাহায্য কামনা

‘চিরকুট’ ব্যান্ডের গায়িকা সুমির ঘরে দুই পুরস্কার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ১৫৬ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: জলবায়ু ও নদীর ভালোবাসার টানে জনপ্রিয় সাত ব্যান্ডকে নিয়ে একটি প্রজেক্ট করেছিলেন ‘চিরকুট’ ব্যান্ডের গায়িকা শারমিন সুলতানা সুমি। ‘সল্ট ক্রিয়েটিভস’-এর ব্যানারে ‘নদী রক্স’ নামে এই প্রজেক্টের সিজন ওয়ানে দেশের গুরুত্বপূর্ণ ৭টি নদীর নামে গানগুলো ইউটিউব এবং ফেসবুকে শোনা যাচ্ছে। সময়োপযোগী ও আলোচিত প্রজেক্টটি এবার ‘সোশাল’ এবং ‘নেটিভ’ দুই ক্যাটাগরিতে ‘বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম অ্যাওয়ার্ড’ জিতে নিলো।

শনিবার (১৩ আগস্ট) রাতে রাজধানীর একটি পাঁচতারা হোটেলে এক আড়ম্বর আয়োজনের মাধ্যমে বিজ্ঞাপনী সংস্থা ‘সল্ট ক্রিয়েটিভস’-টিমের হাতে এই পুরস্কার দুটি তুলে দেওয়া হয়।

এমন প্রাপ্তিতে বেশ উচ্ছ্বসিত শারমীন সুলতানা সুমী। তিনি বলেন, “জলবায়ুর এই বৈশ্বিক দুর্যোগে নদীমাতৃক বাংলাদেশের সন্তান হিসেবে মৃতপ্রায় নদীগুলোর প্রতি যত্নবান হতে গানে গানে তারুণ্যকে সঙ্গে নিয়ে আমাদের বিশেষ পথচলা ‘নদীরক্স’। আজকের এই বিচ্ছিন্নতার সময়ে তারুণ্যকে নদী আর প্রকৃতিমুখী করা, ভালোবাসায় উদ্বুদ্ধ করা, যত্নবান করাই আমাদের লক্ষ্য। কারণ তারাই আমাদের আগামী।

এই ধরনের একটি সময়োপোযোগী সামাজিক উদ্যোগকে বিশেষ স্বীকৃতি দেয়ায় ব্র্যান্ড ফোরাম এবং জুরিদের প্রতিও কৃতজ্ঞতা জানান সুমি।

উল্লেখ্য, প্রথমবারের মতো নদী নিয়ে ‘নদীরক্স’ সিজন ওয়ানে দেশের গুরুত্বপূর্ণ ৭টি নদীর নামে গান করেছে দেশের জনপ্রিয় ৭ ব্যান্ড। গানগুলো নদীরক্সের ইউটিউব এবং ফেসবুক পেজে শোনা যাচ্ছে। এছাড়া আইসিটি মন্ত্রণালয়ের সৌজন্যে ‘নদীরক্স’ অ্যাপেও পাওয়া যাচ্ছে। সল্ট ক্রিয়েটিভসের এই উদ্যোগের সহযোগিতা করছে বাংলাদেশে অবস্থিত সুইজারল্যান্ড দূতাবাস এবং ‘মানুষের জন্য ফাউন্ডেশন’।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102