মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

মৌলভীবাজারে মেডিকেল কলেজ বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করছি: নেছার আহমদ এমপি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৩৯৮ এই পর্যন্ত দেখেছেন

নাজমুল সুমন,যুক্তরাজ্য: মৌলভীবাজার মেডিকেল কলেজ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ ভাবে দীঘদিন ধরে কাজ করে আসছি। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কথা দিয়েছেন মৌলভীবাজারে একটি মেডিকেল কলেজ করা হবে ইনশাআল্লাহ। বৃটেনের অনলাইন ২৬শে টিভির আয়োজনে,গত ৮ই জুন সোমবার অনুষ্টিত মৌলভীবাজার জেলায় মেডিকেল কলেজ দ্রুত  বাস্তবায়নে আমাদের করণীয় শীর্ষক এক ভার্চুয়াল  আলোচনা সভায় মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি , মৌলভীবাজার ও রাজনগর আসনের সাংসদ নেছার আহমদ এমপি প্রধান অতিথির বক্তব্যে একথা  বলেন । অনুষ্টানের উপস্থাপক  আব্দুল আহাদ চৌধুরীর এক প্রশ্নের জবাবে নেছার আহমদ এমপি আর ও বলেন জেলা সদর কি সাগরের পানির উপর যে  পানির  উপর হসপিটাল করা যাবে না? এই অবান্তর  কথাগুলো  ঠিক না। ইনশাআল্লাহ মৌলভীবাজার জেলা সদরে মৌলভী- বাজার  মেডিকেল  কলেজ স্থাপন করা হবে।আমাদের যে ২৫০ শয্যা বিশিষ্ট  হাসপাতাল  এখন  আছে সেটাকেই উন্নীত করে মৌলভীবাজার মেডিকেল কলেজ প্রতিষ্টিত করা হবে। ২৬ শে টিভির চেয়ারম্যান মৌলভীবাজার জেলার সাবেক ছাত্রনেতা আব্দুল আহাদ চৌধুরীর উপস্থাপনায় উক্ত  অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাজ‍্য আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক কাউন্সিলর বিশিষ্ট রাজনীতিবিদ এম এ রহিম সি আই পি, মৌলভীবাজার সরকারি মেডিকেল কলেজ চাই ওয়ার্ল্ড ওয়াইড ক্যাম্পেইন  গ্রুপের এডমিন ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, যুক্তরাজ‍্য জাসদের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া,  মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, কাউন্সিলর মুজিবুর রহমান জসিম, ও এস করিম ফাউন্ডেশনের চেয়ারম্যান  এম  সাব্বির করিম সহ সকল বক্তারা মৌলভীবাজারে মেডিকেল কলেজ দ্রুত বাস্তবায়ন, মনুনদীর উপর ২টি খেয়াঘাটে একটি ব্রিজ নির্মাণ সহ  মৌলভীবাজার জেলার উন্নয়নে ১০ দফা দাবির ওপর বিস্তারিত আলোকপাত করার পাশাপাশি এইসব  দাবি বাস্তবায়নে মৌলভীবাজার জেলার মাননীয় মন্ত্রী ও সকল এমপি মহোদয়কে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান সহ  আজকের প্রধান অতিথির নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট সাক্ষাৎ করার দাবি জানালে নেছার আহমদ এমপি সবাইকে নিয়ে এব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণের প্রতিস্রতি ব্যাক্ত করেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102