মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয় মানব পাচার করে কোটিপতি রাখাল আজিজ বাংলাবান্ধা দিয়ে ফিরছে নিহত বাংলাদেশির মৃতদেহ কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক সাজ্জাদের চিকিৎসার জন্য সাহায্য কামনা

আগুনে পুড়ে গেল রণবীর-শ্রদ্ধার ছবির সেট

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ১৮৭ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: ভয়াবহ আগুনে পুড়ে গেল রণবীর-শ্রদ্ধার ছবির সেট। এতে ৩২ বছর বয়সের এক যুবকের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত তার নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।

শুটিং সেটে ভয়াবহ আগুন লাগার বিষয়ে মুম্বাই দমকল বিভাগের কর্মকর্তারা বলেন, মায়ানগরীর লিঙ্ক রোডের কাছে আন্ধেরি স্পোর্টস কমপ্লেক্সের পাশে চিত্রকূটে লাভ রঞ্জনের ছবির শুটিং শুরু হয়েছিল। সেখানেই ভয়ানক আগুন লাগে শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে। সেই সময়ই দমকলের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। খবর হিন্দুস্তান টাইমসের।’

দীর্ঘক্ষণ চেষ্টার পর রাত সাড়ে ১০টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। প্রথমে ভাবা হয়েছিল, শুটিং সেটের পাশের কোনো দোকান থেকে এ আগুনের সূত্রপাত। কিন্তু পরবর্তীতে দমকল বিভাগ নিশ্চিত, ছবির সেটেই আগুনের উৎস রয়েছে। একটি প্যান্ডেলের সেট তৈরি হচ্ছিল, বাঁশ-সহ অপর সামগ্রী মজুত ছিল সেটে। যা থেকে সহজেই আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার জেরে আপতত পিছিয়ে দেয়া হয়েছে ছবির শ্যুটিং।

লাভ রঞ্জন পরিচালিত এই ছবির সেটের লাগোয়াই ধর্মেন্দ্রর নাতি ও সানি দেওলের ছেলে রাজবীর শুটিং করছিলেন। রাজশ্রী প্রোডাকশনের ছবি দিয়ে বলিউডে ডেবিউ করছেন রাজবীর। শুটিংয়ের শট নেয়ার সময় এ আগুনের সূত্রপাত হয়। এতে কারও ক্ষতি না হলেও বন্ধ রাখা হয়েছে শুটিং।

স্পেনের শিডিউল শেষ করে দিন কয়েক আগেই মুম্বাইয়ে ফিরেছেন এই ছবির কলাকুশলীরা। দুর্ভাগ্য স্পেনেও পিছু ছাড়েনি রণবীর-শ্রদ্ধাদের। স্পেনে শ্যুটিং চলাকালীন দুর্ঘটনার শিকার হয়েছিল শ্রদ্ধা কাপুরের ব্যক্তিগত রূপটান শিল্পী শ্রদ্ধা নায়েক। তার লিগামেন্টে গুরুতর চোট লাগে।’

এই ছবির সুবাদেই প্রথমবার রূপালি পর্দায় জমবে রণবীর কাপুর আর শ্রদ্ধা কাপুরের রোম্যান্স। রণবীর-শ্রদ্ধা ছাড়াও এই ছবিতে থাকবেন ডিম্পল কাপাডিয়া ও বনি কাপুর। এই ছবির সঙ্গেই অভিনয় দুনিয়ায় আত্মপ্রকাশ করতে চলেছেন প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর স্বামী। ২০২৩ সালের ৮ মার্চের হোলিতে এই ছবি মুক্তি পাবে। তবে এ দুর্ঘটনার ধাক্কা ছবির মুক্তিতে কোনো প্রভাব ফেলে কিনা সেটাই এখন দেখার বিষয়।’

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102