বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষে ভর্তি স্থগিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৭ জুন, ২০২১
  • ৪২৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক প্রফেশনাল কোর্সের অনলাইন ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই কার্যক্রম স্থগিত থাকবে। সোমবার (৭ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ মহামারির বর্তমান পরিস্থিতি বিবেচনায় পূর্ব ঘোষিত ০৮ জুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ও ২৩ জুন ২০২১ তারিখের ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল শ্রেণির অনলাইন ভর্তি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। ভর্তি সম্পর্কিত সকল কার্যক্রম ও নির্দেশনা পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102