মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয় মানব পাচার করে কোটিপতি রাখাল আজিজ বাংলাবান্ধা দিয়ে ফিরছে নিহত বাংলাদেশির মৃতদেহ কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক সাজ্জাদের চিকিৎসার জন্য সাহায্য কামনা

বাংলাদেশের গানের মডেল টলিউডের পূজা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ২৪৫ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: একের পর আন্তর্জাতিক মানসম্পন্ন গান ও তার চিত্রায়ণে বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী শ্রোতাদের মাতিয়ে তুলছে টিএম রেকর্ডস। এবার প্রকাশিত হল তাদের নতুন গান ‘চল রাতকে করি ভোর’।

তাপসের কথা, সুর ও সঙ্গীতায়োজনে নতুন এ গানটিতে কণ্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী হাসিব। ‘চলকে রাতকে করি ভোর, আমি হয়ে গেছি তোর’- এমন কথার রোমান্টিক এই গানের ভিডিওতে বাংলাদেশি সুপারমডেল নিবিড়ের সঙ্গী হয়েছেন টলিউডের হার্টথ্রব সেন্সেশন পূজা ব্যানার্জি।

টিএম রেকর্ডসে নিজের প্রকাশিত প্রথম গানে উচ্ছ্বসিত সঙ্গীতশিল্পী হাসিব। তিনি বলেন, আমার শুরুটা যেহেতু ব্যান্ড থেকে এ গানটা আমার জনরার সঙ্গে খুব যায়। এ রকম একটা ফাঙ্কি পপ গান পেয়েছি তাই অন্যরকম ভালো লাগা ও প্রত্যাশা কাজ করছে। গানটি তৈরি করেছেন কৌশিক হোসেন তাপস-তার নিজস্ব নির্মাণ পদ্ধতিতে।

আড্ডা দিতে দিতেই চোখের সামনে আমাদের সবাইকে মুগ্ধ করে দিয়ে উপস্থিত কথায় যথাযথ সুর বসিয়ে দিলেন। তারপর গানটি আমাকে উপহার দিলেন। আমি খুবই কৃতজ্ঞ এবং গর্বিত এ জন্য যে আমি টিএম পরিবারের একজন সদস্য এবং আমার এ মানের একটি গান প্রকাশিত হল।

গানের মিউজিক ভিডিও প্রযোজনা ও এর স্টাইলিং করেছেন ফারজানা মুন্নী। গানের দৃশ্যায়ণ প্রসঙ্গে হাসিব বলেন, একজন শিল্পীর জন্য একটা গানের মিউজিক ভিডিও এমন বিপুল বাজেটের এমন উচ্চতার হতে পারে যা ফারজানা মুন্নী ভাবীর জন্য আমরা পাচ্ছি। তারমতো একজন ফ্যাশন আইকনের কাছ থেকে বাংলাদেশ এমন কিছু মিউজিক ভিডিও পাচ্ছে তা আমাদের সংগীতাঙ্গনের জন্য আশীর্বাদ।

নিয়মিত বিরতিতে একের পর এক চমকে দেয়া গান নিয়ে হাজির হচ্ছে টিএম রেকর্ডস। প্রকাশিত প্রতিটি গানই স্পর্শ করেছে কোটি শ্রোতার হৃদয়। ঈদ উল আজহা উপলক্ষে প্রকাশিত লুইপা এবং পাপনের ‘হারিয়ে গেলাম’ ও ডোরার ‘পীরিতির কারবার’ ইতোমধ্যেই স্পর্শ করেছে কয়েক মিলিয়ন ভিউস।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102