শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

ভারত থেকে সরে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৫ জুন, ২০২১
  • ২৩১ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: করোনার তাণ্ডবে দিশেহারা ভারত।  যে কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের ১৪তম আসরের বাকি অংশ আরব আমিরাতে করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এছাড়া চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে সিদ্ধান্তের জন্য আইসিসির কাছে আরও সময় চেয়েছে তারা।

তবে এর আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি জানালেন, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে হবে না। আইপিএলের মতোই আরব আমিরাতে সরিয়ে নেয়া হবে কুড়ি ওভারের এই বিশ্বকাপ। এর পেছনে কারণ হিসেবে সেপ্টেম্বর-অক্টোবরের বৃষ্টির কথা উল্লেখ করেছেন এহসান মানি।,

এ ব্যাপারে পাকিস্তানের গণমাধ্যমে পিসিবি চেয়ারম্যান বলেছেন, ‘আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ, যেটা ভারতে হওয়ার কথা ছিল, সেটা এখন আরব আমিরাতে চলে যাচ্ছে। আইপিএলের বাকি ম্যাচগুলোও তো আরব আমিরাতে নিতে বাধ্য হয়েছে ভারত।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102