রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

নিজের মৃত্যুর গুজব উড়িয়ে দিলেন পাভন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৫ জুন, ২০২১
  • ২৪৪ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টাইন ফুটবল তারকা ক্রিস্তিয়ান পাভনের সময়টা ভালো যাচ্ছে না। গত মার্চে ধর্ষণের অভিযোগ উঠেছিল পাভনের বিরুদ্ধে। এরপর হঠাৎ করেই সংবাদ প্রকাশ হয় মারা গেছেন তিনি। রীতিমত সংবাদটি ভাইরাল হয়ে যায়। শেষ পর্যন্ত সামাজিক মাধ্যমে নিজের ছবি আপলোড দিয়ে গুজব উড়িয়ে জানালেন তিনি বেঁচে আছেন।২০১৭ সালে আর্জেন্টিনার জাতীয় দলে ঢুকেছিলেন পাভন। অভিষেকেই অসাধারণ পারফরম্যান্স উপহার দেওয়ায় তাকে ‘গোপন অস্ত্র’ বলেই ঘোষণা দিয়েছিলেন তৎকালীন আর্জেন্টাইন কোচ জর্জ সাম্পাওলি। কিন্তু সে ধারা তিনি ধরে রাখতে পারেননি। শেষ পর্যন্ত তিনি জাতীয় দল থেকে বাদ পরে যান। এমনকি ছন্দ হারানোয় জায়গা হয়নি বোকা জুনিয়র্সেও। পরে ধারে এলএ গ্যালাক্সিতে খেলেন গত মৌসুমে।অবশ্য চলতি মৌসুমে বোকাতে ফিরেছেন পাভন। আর এখানেই যতো বিপত্তি। হুট করে সংবাদ ছাড়িয়ে পরে এমএলএস থেকে ফেরার সময় আমেরিকা থেকে মেক্সিকো আসার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনি। পরবর্তীতে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় এ সংবাদ।পরে ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করে বেঁচে থাকার প্রমাণ দিতে হয় পাভোকে। এসব ভুয়া খবরে খুবই বিরক্ত পাভন। তিনি লিখেছেন, ওদের কোনো কাণ্ডজ্ঞ্যান নেই? যাও তোমরা নিজেদের চরকায় তেল দাও। অন্যদের পেছনে লেগো না।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102