বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

মা হতে চলেছেন অভিনেত্রী আলিয়া ভাট

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ২১৭ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: মা হতে চলেছেন আলিয়া ভাট। সোমবার সকালে এই খবর ছড়িয়ে পড়েছে সর্বত্র। এবং এর মধ্যে কোনও গুজব নেই। কারণ অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন এই কথা।

বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি আলিয়া ভাট এবং রণবীর কাপুর। সদ্য তাদের বিয়ের খবর নিয়ে বিরাট উন্মাদনা হয়েছিল অনুরাগীদের মধ্যে। সোমবার সকালের খবরটি সেই উন্মাদনাকেই আরও কিছুটা এগিয়ে দিল।

কী লিখেছেন আলিয়া? সোমবার সকালে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন আলিয়া ভাট। সেখানে দেখা যাচ্ছে, তিনি চিকিৎসকের চেম্বারে। পরীক্ষা করাচ্ছেন গর্ভের। আর স্পষ্টই ইঙ্গিত পাওয়া তিনি সন্তানসম্ভবা। আলিয়া সঙ্গে লিখেও দিয়েছেন, Our baby ….. coming soon’। খবর হিন্দুস্তান টাইমসের।

অন্তঃসত্ত্বা আলিয়া ভাট

এর পরেই সেই পোস্টের নীচে কমেন্টের বন্যা বয়েছে। একেবারে সঙ্গে সঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, ‘Congratulations honey!! ! Can’t wait’। পাশাপাশি ঋদ্ধিমা কাপুরের মতো পরিবারের সদস্যরাও অভিনন্দন জানিয়েছেন আলিয়াকে।

চলতি বছরের এপ্রিল মাসের ১৪ তারিখ বিয়ে করেন আলিয়া আর রণবীর। এটি এ বছরে বলিউডের সবচেয়ে বড় ইভেন্টগুলির একটি ছিল। করোনার কারণে বার বার পিলছিয়ে গিয়েছিল এই বিয়ে। কিন্তু শেষ পর্যন্ত চলতি বছরেই বিয়ে সেরে ফেলেন তারা।

সামনেই রণবীর এবং আলিয়ার নতুন ছবি ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পাচ্ছে। তা নিয়েও অনুরাগীদের মধ্যে উত্তেজনা কম নয়। সেই উত্তেজনার মাত্রাই কয়েক পর্দা বাড়িয়ে দিলেন আলিয়া।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102