শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

করোনায় যুক্তরাজ্যে প্রথম মৃত্যুবিহীন দিন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২ জুন, ২০২১
  • ২৩৮ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: গত বছর করোনাভাইরাস মহামারি ঘোষণার পর থেকে প্রথমবারেরে মতো একটি মৃত্যুবিহীন দিন পার করল যুক্তরাজ্য। গতকাল মঙ্গলবার ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় কোনো ব্যক্তি মারা যাননি। খবর গার্ডিয়ানের ২০২০ সালের মার্চ মাসের পর মঙ্গলবার যুক্তরাজ্যে ছিল প্রথম মৃত্যুবিহীন দিন। তবে দেশটিতে এখনো তিন হাজারের বেশি মানুষ দৈনিক আক্রান্ত হচ্ছেন। সরকারি হিসাবে গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ১৬৫ জন রোগী শনাক্ত হয়েছে; যা সোমবারের ৩ হাজার ৩৮৩ জনের তুলনায় কম এবং গত মঙ্গলবারের ২ হাজার ৪৯৩ জনের তুলনায় বেশি।নতুন করে করোনায় কারো মৃত্যু না হলেও করোনা নিয়ে ভয় কাটেনি যুক্তরাজ্যে। কেননা দেশটির বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে অনেকে তৃতীয় ঢেউ শুরুর কথাও বলছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102