মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয় মানব পাচার করে কোটিপতি রাখাল আজিজ বাংলাবান্ধা দিয়ে ফিরছে নিহত বাংলাদেশির মৃতদেহ কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক সাজ্জাদের চিকিৎসার জন্য সাহায্য কামনা

ওরা গুণের কদর করতে জানে: জয়া

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৪ জুন, ২০২২
  • ২২৫ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: কলকাতায় অভিনয়ে হাতেখড়ি হওয়ার পর জয়া আহসানের জনপ্রিয়তা তর তর করে বেড়ে যায়। অনেকের মতে, কলকাতায় এই অভিনেত্রীর জনপ্রিয়তা বাংলাদেশের চেয়েও বেশি।

সেখানে একটার পর একটা পুরস্কার পেয়ে যাচ্ছেন এই সুদর্শনী।

এইতো গত ১৮ মে টালিউডে ‘আনন্দলোক’ -এ শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয়া। এর আগে টানা তিনবার সম্মানজনক ফিল্মফেয়ার পুরস্কার পেয়ে বাঙালিদের মধ্যে রেকর্ড গড়েছেন। জি সিনে অ্যাওয়ার্ডসও রয়েছে তর ঝুলিতে।

ভালো কাজের স্বীকৃতি স্বরূপ এসব পুরস্কার পেয়েছেন বলে জানালেন জয়া। তিনি জানালেন, গুণের কদর করতে জানে টালিউড।

বাংলাদেশের অভিনয়শিল্পী পশ্চিমবঙ্গে লাগাতার পুরস্কার পাচ্ছেন— এ প্রসঙ্গে এক গণমাধ্যমকে জয়া আহসান বলেন, কলকাতায় কাজ করতে গিয়ে দেখেছি, ওরা গুণের কদর করতে জানে। আমি এলেবেলে কাজ করলে ছুড়ে ফেলে দিতেও সময় নেবে না, আবার ভালো কাজের পর মাথার তাজ করতেও কুণ্ঠাবোধ করবে না। দুঃখজনক হলেও সত্যি, আমাদের বাংলাদেশে কথা হয় বেশি, কাজ হয় কম। আমি তো সবসময় বলি, এখানে তেল আর ঘি একই দামে বিক্রি হয়। যখন আমি ভালো সিনেমা করার জন্য মুখিয়ে ছিলাম, তখন আমার দেশে কেউ আমাকে নিয়ে গল্প ভাবেনি, ভালো কোনো প্রস্তাব নিয়ে আসেনি। কলকাতায় যাওয়ার পর থেকে দৃশ্যপট বদলে যেতে শুরু করল। 

জয়া আরো বলেন, এখন আমার দেশে যতটা না আমাকে ভেবে চিত্রনাট্য লেখা হয়, তার চেয়ে আমার মুখ বিক্রি করার ইচ্ছেটাই বেশি থাকে।  কিন্তু আমি পোস্টারে থাকলে কতটা আওয়াজ উঠবে, তার চেয়ে বেশি কলকাতার নির্মাতারা ভাবেন, জয়ার অভিনয় কতটা নান্দনিকভাবে ফুটিয়ে তোলা যাবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102