মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয় মানব পাচার করে কোটিপতি রাখাল আজিজ বাংলাবান্ধা দিয়ে ফিরছে নিহত বাংলাদেশির মৃতদেহ কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক সাজ্জাদের চিকিৎসার জন্য সাহায্য কামনা

এটা খুবই হাস্যকর, এতে আমার কিছুই যায় আসে না: ফারিণ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৯ মে, ২০২২
  • ১৭৭ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: আরও এক পৃথিবী’ সিনেমার শুটিংয়ে বর্তমানে লন্ডনে অবস্থান করছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। শুটিং শেষ করে আগামী মাসে দেশে ফিরবেন তিনি।

এরইমধ্যে তার সাফল্যের ঝুলিতে যোগ হলো মেরিল প্রথম আলো পুরস্কার। ‘তিথীর অসুখ’ ওয়েবে অভিনয়ের জন্য সমালোচকের রায়ে দুই নন্দিত অভিনেত্রী রুমানা রশিদ ঈশিতা ও মেহজাবীন চৌধুরীকে পেছনে ফেলে সেরা অভিনেত্রীর পুরস্কার লাভ করেন তিনি।

প্রথমবারের মত এ সম্মাননা পাওয়ায় বাংলাদেশ জার্নালকে তাসনিয়া ফারিণ বলেন, ‘মেরিল প্রথম আলো ২০২১-এর চূড়ান্ত পর্যায়ে দুটি ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছিলাম। তারমধ্যে একটা ক্যাটাগরিতে (সমালোচক) পুরস্কার পেয়েছি। এটা আসলে চিন্তাও করিনি। যখন কোনকিছু নিয়ে চিন্তা না করা হয় বা প্রত্যাশা না রাখা হয়, তখন সেটা পেলে তার অনুভূতিটা অনেক বেশি সুখকর হয়। যদিও পুরস্কারটা নিজ হাতে নিতে পারিনি, খুব মন টানছে কখন বাসায় যাবো আর পুরস্কারটা হাতে নিয়ে দেখবো। অর্জনের খাতায় নতুন কিছু একটা যোগ হলো, সেদিক থেকে খুবই ভালো লাগছে।’

তিনি আরও বলেন, ‘আমি কখনও পুরস্কারের আশায় কাজ করিনি আর সামনেও করবো না। আমার সবসময় ফোকাস থাকে কাজের দিকে। কাজ কতটা ভালো করছি, আমার লক্ষ্য কতটা পূরণ করতে পারছি, সেদিকটা দেখি। তবে পুরস্কার অবশ্যই একটা অর্জন, প্রত্যাশা না করে পেলে সেটা অবশ্যই ভালো লাগে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচক পুরস্কার ক্যাটাগরি নিয়ে নানারকম মন্তব্য দেখা যাচ্ছে। অনেকে আপনাকে সাধুবাদ দিচ্ছেন আবার অনেকে বলছেন, সমালোচকে এ পুরস্কারটা মেহজাবীন চৌধুরীর প্রাপ্য ছিলো। এ নিয়ে আপনার মন্তব্য কি বা আপনার কি মনে হয়, এমন প্রশ্নে ফারিণের উত্তর, ‘এটা খুবই হাস্যকর। আমাকে যারা পছন্দ করে তাদের কাছে অবশ্যই ভালো লাগবে আর যারা পছন্দ করে না তাদের কাছে ভালো লাগবে না। এতে আমার কিছুই যায় আসে না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কতজনই তো কতকিছু বলে। আমি ওসব দেখি না, মাথায়ও নেই না। একজন মানুষ আসলে সবার পছন্দের হতে পারে না। তাহলে তো পৃথিবীতে এত ধরণের রঙ থাকতো না। একটা মার্কেটে গেলে সবাই একইরকমের জামা-কাপড়ই কিনতো।’

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102